দেখা গেল ধর্মঘটের ভীন্ন চিত্র, পুলিশকে চকোলেট দেওয়া হল ধর্মঘটীদের পক্ষ থেকে
Connect with us

রাজ্যের খবর

দেখা গেল ধর্মঘটের ভীন্ন চিত্র, পুলিশকে চকোলেট দেওয়া হল ধর্মঘটীদের পক্ষ থেকে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ ফেব্রুয়ারি : চিরাচরিত বনধের ছবি থেকে পুরোপুরি ভিন্ন চিত্র লক্ষ্য করা গেল বামপন্থীদের ডাকা ১২ই ফেব্রুয়ারী বনধের। পুলিশ বনধ তুলতে গেলে রীতিমতো তাঁদের চকোলেট দিয়ে মিষ্টিমুখ করানোর ছবি ধরা পড়লো।

বনধ সফল করতে সকাল থেকেই তৎপর বামপন্থী ধর্মঘটীরা। শুক্রবার সকালে দলীয় পতাকা হাতে নিয়ে চূচূড়া রোড অবরোধ করেন বাম কর্মীরা। সেসময় পুলিশ অবরোধ তুলতে গেলে বিন্দুমাত্র বচসায় না জড়িয়ে পুলিশের হাতে ক্যাডবেরি চকোলেট তুলে দেয় বামেরা। পাশাপাশি তাঁরা বলেন, “আপনারা লাঠিপেটা করছেন, আমরা আপনাদের চকোলেট খাওয়াচ্ছি।” যদিও সেই চকোলেট নিতে অস্বীকার করে পুলিশকর্মীরা। তবে শুধু মিষ্টিমুখই নয়, বনধ সফল করতে কোথাও আবার গোলাপও দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে। উল্লেখ্য, কর্মসংস্থানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ১০টি বামপন্থী দল একসাথে নবান্ন অভিযানে সামিল হয়। তাতেই বাধা দেয় পুলিশ। এই নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। পরে তা ভয়ঙ্কর আকার ধারণ করে। কলেজস্ট্রিট থেকে শুরু হয় মিছিলটি। মিছিলটি এসএন ব্যানার্জী রোড দিয়ে যাওয়ার সময় পুলিশ বেরিকেড দিয়ে তাদের ধর্মতলা ক্রসিংয়ে আটকে দেয়।আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে আর পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি। ঘটনার জেরে আহত হয় ডিসিপি সহ একাধিক পুলিশ কর্মী এবং বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরা।যার পরিপ্রেক্ষিতে শুক্রবার ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বামেদের পক্ষ থেকে। সকাল ৬টা থেকে শুরু হয়েছে বনধ। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। ধর্মঘট অসফল করতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

Continue Reading
Advertisement