চলে গিয়েও জন্মদিনে অনন্য উপহার দিয়ে গেলেন দর্শকদেরই। টিজার মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের "অভিযান" এর
Connect with us

বিনোদন

চলে গিয়েও জন্মদিনে অনন্য উপহার দিয়ে গেলেন দর্শকদেরই। টিজার মুক্তি পেল সৌমিত্র চট্টোপাধ্যায়ের “অভিযান” এর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৯ জানুয়ারী :  ‘তিন ভুবনের পারে’ কোথাও হয়ত আজও আছেন তিনি। নিজের দীর্ঘ অভিনয় জীবনের ছাপ সর্বদাই উজ্জ্বল। গত ২০ নভেম্বর না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রেখে গেলেন অসংখ্য স্মৃতি।

আজ তাঁর জন্মদিনে মুক্তি পেলো পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত বায়োপিক “অভিযান” এর টিজার। টিজার ফের উস্কে দিলো বাঙালী মন। ফিরে এল সেই চেনা দিন যে সময় দাপিয়ে বেড়াতে দেখা যেত সৌমিত্র চট্টোপাধ্যায়কে। টিজার দেখে এক মুহুর্তের জন্য হয়ত ভুলে যেতে ইচ্ছে হবে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের আকস্মিক চলে যাওয়া। স্বমহিমায় ফের একবার অভিনয় করছেন তিনি। করোনার ভয়কে উপেক্ষা করে ৮৫ বছর বয়সেও দাপটের সঙ্গে শুটিং ফ্লোরে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মুখে মাস্ক, সামাজিক দূরত্ব সমস্তটা বজায় রেখেই শুটিং চলছিলো। যদিও শেষ রক্ষা হয়নি। প্রয়াত অভিনেতার সৌমিত্রর জন্মদিন দিনই নয়া চমক দিলেন পরমব্রত চট্টোপাধ্যায়।

ছবিতে যুবক সৌমিত্রের ভূমিকায় যিশুকে দেখা যাবে, আর তেমনই প্রৌঢ় বয়সে অভিনেতা সৌমিত্র নিজেই অভিনয় করেছেন। এছাড়া পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় দেখা যাবে পরিচালক কিউকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন থেকে অভিনয় জীবন সবটাই ফুটে উঠবে এই বায়োপিকে। তৎকালীন বাংলা ইন্ডাস্ট্রির নানান অজানা তথ্যও উঠে আসবে এই ছবিতে। এই ছবির প্রযোজনা করছে রতনশ্রী নির্মান ও সহ-প্রযোজনায় থাকছে রোড শো ফিল্ম প্রাইভেট লিমিটেড।

Advertisement
ads