বলিউড থেকে প্রথম টিকা নিলেন এই অভিনেত্রী, জানালেন প্রতিষেধক নিয়ে সুস্থ আছেন
Connect with us

বিনোদন

বলিউড থেকে প্রথম টিকা নিলেন এই অভিনেত্রী, জানালেন প্রতিষেধক নিয়ে সুস্থ আছেন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৯ জানুয়ারী : করোনার আতঙ্ক অব্যাহত বিশ্বজুড়ে ৷ বহু প্রতীক্ষার পর ৮ই জানুয়ারি থেকে শুরু হয়েছে করোনা টিকার ড্রাই রান প্রক্রিয়া ৷ এরই মধ্যে বলিউড থেকে প্রথম টিকা নিলেন বলিউডের খ্যাত অভিনেত্রী শিল্পা শিরোদকর।

তবে নিজের দেশে নয়, সংযুক্ত আরব আমীরশাহি তে থেকে টিকা নিয়েছেন তিনি। প্রতিষেধক নেওয়ার পরই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন শিল্পা৷ মুখে মাস্ক আর হাতে ছোট্ট একটি ব্যান্ডেজ৷ করোনা টিকা নেওয়ার পর তিনি সুস্থ আছেন বলেও জানান৷ ছবি পোষ্ট করে ক্যাপশনে তিনি লেখেন, “ভ্যাকসিন নিয়ে এখন সুরক্ষিত!! নিউনর্মাল ২০২১৷ ধন্যবাদ UAE৷” করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে বলেও জানিয়েছেন অভিনেত্রী।

শিল্পা শিরোদকর , বলিউডের খ্যাত অভিনেত্রী

দক্ষিন সুপারস্টার মহেশ বাবুর ঘরনি নম্রতা শিরোদকরের দিদি হলেন শিল্পা শিরোদকর। বলিউডে এক সময় দাপিয়ে অভিনয় করেছেন। তবে বিয়ের পর থেকেই ক্রমশ অভিনয় থেকে সরে যান শিল্পা। পাশাপাশি বিয়ের পর মুম্বই ছেড়ে দুবাইতে গিয়েই বসবাস শুরু করেন শিল্পা শিরোদকর।

Continue Reading
Advertisement