মাঝরাতে শহীদদের শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে শুভেন্দু
Connect with us

রাজ্যের খবর

মাঝরাতে শহীদদের শ্রদ্ধা জানাতে নন্দীগ্রামে শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ জানুয়ারী :সামনেই বিধানসভা নির্বাচন। নির্বাচন ঘিরে টানটান উত্তেজনা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অন্দরে। পাশাপাশি নন্দীগ্রাম নিয়েও চূড়ান্ত মাথাব্যথা শাসক-বিরোধী উভয়েরই। এরই মধ্যে বুধবার রাতে নন্দীগ্রামে গিয়ে নন্দীগ্রাম শহিদ দিবস পালন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

এদিন রাত ১১টা ৪০ মিনিট নাগাদ নন্দীগ্রামের ভাঙ্গাবেড়া শহীদ মিনারে মাল্যদান করেন তিনি। এরপর ভোর ৪টে নাগাদ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে নন্দীগ্রামে সভা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। দুটি সভা থেকেই একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তৃণমূল-বিজেপি দুই পক্ষই। যদিও এই বিষয় নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। উল্লেখ্য ২০০৭ সালের ৭ জানুয়ারি জমিরক্ষা আন্দোলনের সঙ্গে যুক্ত ভরত মন্ডল, শেখ সেলিম ও বিশ্বজিৎ মাইতির দেহ উদ্ধার করা হয় স্থানীয় সোনাচূড়ার ভাঙাবেড়া সেতুর কাছ থেকে৷ এরপর আন্দোলনকারীরা এই তিন জনকে জমি রক্ষা আন্দোলনের প্রথম শহীদ সম্মান দেন। তাঁদের স্মরণ করেই প্রতি বছর ভাঙাবেড়িয়াতে শহীদ স্মরণ করে তৃণমূল কংগ্রেস। তবে রাজ্যের শাসক দলের হয়ে এই কাজ করে আসতেন এতদিন শুভেন্দু অধিকারী। এবার সেই দায়িত্ব তিনি পালন করলেন বিজেপির হয়ে।

Continue Reading
Advertisement