সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী
Connect with us

রাজ্যের খবর

সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৫ জানুয়ারী : সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ হরিশ মুখার্জি স্ট্রিটের জয়হিন্দ ভবনে হাজির হন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের পুলিশ কমিশনার অনুজ শর্মা, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ দলের একাধিক নেতা-কর্মীরা।

৭৩ নম্বর ওয়ার্ডের এই স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ কেন্দ্রে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। লাইনে তাঁর আগে ছিলেন তিন থেকে চার জন। লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পাশাপাশি অন্যান্যরা কার্ড ঠিক মতো পাচ্ছেন কি না তারও খোঁজ খবর করেন তিনি। এরপর কার্ড নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া, যেমন ছবি তোলা, লেফটথাম্ব ইমপ্রেশন দেওয়া ইত্যাদি সেরে স্বাস্থ্যসাথী কার্ড হাতে পান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য বিধানসভা ভোটের আগে স্বাস্থ্য সাথী কার্ড অন্যতম হাতিয়ার তৃণমূলের। এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রায় সাড়ে ৭ কোটি মানুষকে বছরে পাঁচ লক্ষ টাকার বীমার আওতায় আনা হয়েছে বলে জানা গিয়েছে৷

Continue Reading
Advertisement