২৩ টি বুলেট বুকে নিয়ে আজমল কাসভকে জীবিত ধরেছিলেন কনষ্টেবল তুকারাম ওম্বলে
Connect with us

দেশ

২৩ টি বুলেট বুকে নিয়ে আজমল কাসভকে জীবিত ধরেছিলেন কনষ্টেবল তুকারাম ওম্বলে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৬ নভেম্বর : মুম্বই হামলার আজ বর্ষ পূর্তি। বহু শহিদের আত্মবলিদানে সন্ত্রাসমুক্ত হয়েছিল মুম্বই। ২৬/১১ -র সেই সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন মহারাষ্ট্র পুলিশের সাহসী বীর কনষ্টেবল তুকারাম ওম্বলে। সন্ত্রাসবাদীরা যখন একের পর এক হামলা চালিয়ে সাধারণ মানুষকে পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুন করছে, তখন নিজের প্রাণের মায়া ত্যাগ করে সন্ত্রাসবাদীদের ধরতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন এই বীর কনষ্টেবল।

সন্ত্রাসবাদীদের অত্যাধুনিক একে ৪৭-র ২৩ টি গুলিও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বুকে বুলেটের অসহ্য যন্ত্রণা তাঁকে নিস্তেজ করতে পারে নি। মৃত্যু যাকে নিজের কর্তব্যে থেকে বিচলিত হতে দেইনি। সবকিছু সহ্য করেও সন্ত্রাসবাদী আজমল কাসভকে জীবিত ধরে ছিলেন তুকারাম ওম্বলে। হয়ত সময়ের কালে আজ তাঁকে ভুলে গিয়েছেন অনেকেই। কিন্তু তাঁর আত্মবলিদান কিংবা বীরত্ব ভোলার নয়। শরীর ফুটো করে দেহের ভেতরে ঢুকে যাওয়া বুলেট যন্ত্রণা হাসি মুখে সহ্য করেছিলেন। আজ সেই ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার বীর শহিদদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা সকলেই। কিন্তু এই সন্ত্রাসবাদী হামলায় জড়িত প্রকৃত অপরাধীরা আজও প্রতিবেশি দেশে সযত্নে লালিত পালিত হচ্ছে। কবে হবে তাদের বিচার? ঘটনার ১২ বছর পরেও রয়ে গেল সেই প্রশ্ন।

Continue Reading
Advertisement