'যুবদের ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনিই'! নিট কাণ্ডে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের
Connect with us

দেশের খবর

‘যুবদের ভবিষ্যৎ নষ্ট করেছেন আপনিই’! নিট কাণ্ডে প্রধানমন্ত্রীকে তোপ রাহুলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট (NEET UG) প্রশ্নফাঁস (Paper Leak) এবং দেশের শিক্ষাব্যবস্থা (Education System) ঘিরে চলা বিতর্কের আবহে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, দেশের যুবসমাজের (Youth) ভবিষ্যৎ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে (Social Media) এক পোস্টে রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র-যুব আন্দোলনের চাপে রয়েছেন। তাঁর কথায়, দেশের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল হতে দেওয়া হয়েছে এবং এই পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে তাঁদেরই সুরক্ষা দেওয়া হয়েছে।

রাহুলের এই মন্তব্য আসে প্রধানমন্ত্রীর একটি পোস্টের পর। সেখানে নরেন্দ্র মোদী বলেন, দেশের যুবসমাজের ভবিষ্যৎ ও স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার (Priority)। প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেও তিনি জানান। পাশাপাশি প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালত (Fast Track Court) গঠনের কথাও ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

এর পাল্টা রাহুল গান্ধী বলেন, শুধু নতুন ঘোষণা করলেই পরিস্থিতির পরিবর্তন হবে না। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা ঘটছে। এতে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের পরিবার অনিশ্চয়তার মুখে পড়েছেন। শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা (Trust) ফিরিয়ে আনতে হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

Advertisement
ads ads

একইসঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিও পুনরায় তোলা হয়েছে। রাহুলের অভিযোগ, গত এক দশকে বহু পরীক্ষায় প্রশ্নফাঁস হলেও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শুধুমাত্র ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা যথেষ্ট নয়, সরকারের জবাবদিহিও প্রয়োজন।

এদিকে নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলন ও রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। একদিকে কেন্দ্রের দাবি, ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, পরীক্ষা ব্যবস্থার সংকট মোকাবিলায় সরকার ব্যর্থ হয়েছে। এই ইস্যুতেই সংসদ চত্বরে কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরাও প্রতিবাদে সামিল হয়েছেন।