নিট কাণ্ডের কিংপিন রসায়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক! পুণে থেকে গ্রেফতার করল সিবিআই
Connect with us

দেশের খবর

নিট কাণ্ডের কিংপিন রসায়নের অবসরপ্রাপ্ত অধ্যাপক! পুণে থেকে গ্রেফতার করল সিবিআই

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নিট ইউজি ২০২৬ (NEET UG 2026) প্রশ্নফাঁস (Question Paper Leak) কাণ্ডে বড় সাফল্য পেল সিবিআই (CBI)। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার মূল ‘কিংপিন’ হিসেবে পুণের (Pune) অবসরপ্রাপ্ত কেমিস্ট্রির অধ্যাপক (Chemistry Professor) পিভি কুলকার্নিকে (PV Kulkarni) গ্রেফতার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, পরীক্ষার আগেই বিশেষ কোচিং ক্লাসের (Special Coaching Class) নামে বহু ছাত্রছাত্রীর হাতে প্রশ্নপত্র ও উত্তর পৌঁছে দেওয়া হয়েছিল।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, কুলকার্নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র তৈরির প্যানেলের সদস্য ছিলেন। সেই সুযোগকেই কাজে লাগিয়ে তিনি প্রশ্নপত্র ফাঁসের চক্র গড়ে তোলেন বলে অভিযোগ।

তদন্তে জানা যায়, এপ্রিলের শেষ সপ্তাহে নিজের পুণের বাড়িতে গোপন ক্লাস নেন কুলকার্নি। সেখানে পরীক্ষার্থীদের প্রশ্ন, মাল্টিপল চয়েস অপশন (MCQ Options) এবং সঠিক উত্তর পর্যন্ত বলে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা সেগুলি খাতায় লিখে নেয়। পরে ৩ মে অনুষ্ঠিত নিট পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে সেগুলির হুবহু মিল পাওয়া যায়।

Advertisement
ads

এই চক্রে মনীষা ওয়াঘমোরে নামে এক মহিলারও যোগ পাওয়া গিয়েছে। অভিযোগ, তিনি পড়ুয়াদের কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। ইতিমধ্যেই তাঁকেও গ্রেফতার করেছে সিবিআই।

এখনও পর্যন্ত এই মামলায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রশ্নফাঁস রুখতে আগামী বছর থেকে নিট পরীক্ষা সম্পূর্ণ অনলাইন (Online Exam) পদ্ধতিতে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে ধৃতদের জেরা করে আরও বড় র‌্যাকেটের খোঁজ চালাচ্ছে সিবিআই।

Continue Reading
Advertisement