উত্তরবঙ্গ
রাজ্যের আরও এক তৃণমূল মন্ত্রীর হাতে হাতকড়া! গ্রেফতার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের রাজনীতিতে ফের বড়সড় চাঞ্চল্য। পুলিশের জালে ধরা পড়লেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী (Former North Bengal Development Minister) তথা দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ (Udayan Guha)। বুধবার কলকাতার ফুলবাগান (Phoolbagan) এলাকার নিজের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার (Arrested) করে কোচবিহার জেলা পুলিশ (Cooch Behar District Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই উদয়ন গুহের খোঁজে তৎপর ছিল তদন্তকারী দল (Investigation Team)। এদিন সকালে বিশেষ অভিযানে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারের পর প্রথমে ফুলবাগান থানায় (Police Station) নিয়ে যাওয়া হয় এবং পরে ট্রানজিট রিমান্ডে (Transit Remand) উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়।
সূত্রের খবর, প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)-র সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি (Cut Money) নেওয়া, প্রতারণা (Fraud), তোলাবাজি (Extortion) এবং আর্থিক তছরুপের (Financial Irregularities) অভিযোগে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই এই গ্রেপ্তারি। দিনহাটা থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ৪০৬, ৪০৯ ও ৪২০ ধারায় মামলা রুজু হয়েছিল বলে জানা গিয়েছে।
এছাড়াও রতন বর্মন খুনের মামলা, পঞ্চ শহিদ মামলা, ভোট-পরবর্তী হিংসা (Post-Poll Violence), ভয় দেখানো (Criminal Intimidation) এবং সরকারি প্রকল্পে অর্থ সংগ্রহের অভিযোগ-সহ একাধিক মামলায় তাঁর নাম জড়িয়েছে বলে পুলিশ সূত্রের দাবি। সম্প্রতি এক ভাওয়াইয়া শিল্পীও অভিযোগ করেন, দুর্নীতিবিরোধী গান গাওয়ার পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।
গ্রেপ্তারের সময় উদয়ন গুহ বলেন, “আমি জানিই না কেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে।” অন্যদিকে দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় দাবি করেছেন, উদয়ন গুহের বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ রয়েছে এবং সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
একসময় উত্তরবঙ্গের তৃণমূল রাজনীতির অন্যতম প্রভাবশালী মুখ ছিলেন উদয়ন গুহ। তবে রাজনৈতিক পালাবদল এবং নির্বাচনী পরাজয়ের পর তিনি কোচবিহার ছেড়ে কলকাতায় বসবাস শুরু করেন। তাঁর এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্যের রাজনৈতিক মহল।
