সই জাল কাণ্ডে আজই CID-র সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়! নির্দেশ কলকাতা হাইকোর্টের
Connect with us

ভাইরাল খবর

সই জাল কাণ্ডে আজই CID-র সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়! নির্দেশ কলকাতা হাইকোর্টের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে সই (Signature) জালিয়াতির অভিযোগ ঘিরে চলা তদন্তে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি (CID)-র কাছে হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ।

আদালতে অভিষেকের আইনজীবী জানান, তিনি বর্তমানে দিল্লিতে (Delhi) রয়েছেন এবং বিকেল ৪টা নাগাদ কলকাতায় (Kolkata) ফেরার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই তাঁকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। একইসঙ্গে আদালত জানিয়েছে, তদন্তে পূর্ণ সহযোগিতা করলে আপাতত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ (Strict Action) নেওয়া যাবে না। তবে তদন্তে অসহযোগিতা করলে তা আদালত অবমাননা (Contempt of Court) হিসেবে বিবেচিত হবে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আপাতত ১৪ দিনের জন্য অভিষেককে গ্রেফতার করা যাবে না। পাশাপাশি ভবিষ্যতে ফের তলব করতে হলে ২৪ ঘণ্টা আগে নোটিস (Notice) দিতে হবে বলেও জানানো হয়েছে। দু’সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানিতে CID-কে তদন্তের অগ্রগতি এবং অভিষেকের সহযোগিতা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।

উল্লেখ্য, বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবপত্রে বিধায়কদের সই নিয়ে গরমিলের অভিযোগ থেকেই এই বিতর্কের সূত্রপাত। অভিযোগ, বিধানসভায় জমা দেওয়া প্রস্তাবপত্রের সই এবং পূর্ববর্তী নথিতে থাকা সইয়ের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এরপরই এফআইআর (FIR) দায়ের হয় এবং তদন্তভার যায় CID-র হাতে।

Advertisement
ads

এই মামলায় এর আগে তিনবার CID-র তলব এড়িয়েছিলেন অভিষেক। সেই প্রেক্ষিতে আদালতের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন তদন্তে কী তথ্য উঠে আসে এবং CID পরবর্তী পদক্ষেপ কী নেয়, সেদিকেই নজর রাজ্যের রাজনৈতিক মহলের।

Continue Reading
Advertisement