কাগজের নোটের দিন কি শেষ? বড় ইঙ্গিত দিলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা
Connect with us

দেশের খবর

কাগজের নোটের দিন কি শেষ? বড় ইঙ্গিত দিলেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতে কি এবার কাগজের নোটের দিন শেষ হতে চলেছে? বাজারে আসতে চলেছে প্লাস্টিক বা পলিমার কারেন্সি (Polymer currency)? গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে চলা এই জল্পনায় সিলমোহর দিল স্বয়ং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। শুক্রবার দ্বিমাসিক মুদ্রানীতি বা মানিটারি পলিসি (Monetary policy) ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, দেশে প্লাস্টিকের নোট চালুর একটি প্রস্তাব বর্তমানে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। তবে পুরো বিষয়টি এখন একেবারে প্রাথমিক স্তরে (Initial stage) রয়েছে।

দেশে ইউপিআই বা ডিজিটাল লেনদেন রেকর্ড হারে বাড়লেও বাজারে নগদের (Cash) চাহিদাও সমানতালে বাড়ছে। গত ১৫ মে-র হিসাব অনুযায়ী, বাজারে রেকর্ড ৪২.৮৬ ট্রিলিয়ন টাকার নগদ অর্থ প্রচলিত রয়েছে। কাগজের নোটের স্থায়িত্ব কম হওয়ায় ২০২৫ অর্থবর্ষে প্রায় ২৩.৮ বিলিয়ন পিস ময়লা ও ছেঁড়া নোট বাজার থেকে তুলে নিতে হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ককে। এছাড়া ২০২৪-২৫ অর্থবর্ষে নোট ছাপানোর খরচ এক ধাক্কায় বেড়ে হয়েছে ৬,৩৭২.৮ কোটি টাকা।

প্লাস্টিকের নোট কাগজের চেয়ে অনেক বেশি টেকসই (Durable) হয় এবং সহজে ছেঁড়ে বা গলে না। ফলে সরকারের পুনঃমুদ্রণ ও ব্যবস্থাপনার কোটি কোটি টাকা বেঁচে যাবে এবং জালয়াতি রোধ (Counterfeit prevention) করা সহজ হবে। ২০১৪ সালে কোচি, জয়পুরসহ ৫টি শহরে ১০ টাকার প্লাস্টিক নোটের পরীক্ষামূলক ব্যবহার বা পাইলট প্রজেক্ট (Pilot project) ভাবা হলেও তা থমকে গিয়েছিল। এবার প্রযুক্তিগত উন্নতির আবহে ফের সেই ঐতিহাসিক সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে দেশ।

Continue Reading
Advertisement