ফিরহাদের ইস্তফার পর কলকাতা পুরসভায় অচলাবস্থা! ৩ দিনে নতুন মেয়র খোঁজার নির্দেশ নবান্নের
Connect with us

ভাইরাল খবর

ফিরহাদের ইস্তফার পর কলকাতা পুরসভায় অচলাবস্থা! ৩ দিনে নতুন মেয়র খোঁজার নির্দেশ নবান্নের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) বোর্ড ভাঙা হবে কি না এবং নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া কোন পথে এগোবে, তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে পৌর ও নগরোন্নয়ন দফতর ১৯৮০ সালের পুর আইন অনুযায়ী পুর কমিশনারকে (Municipal Commissioner) নোটিশ পাঠিয়ে বোর্ড ভাঙার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। অন্যদিকে কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায় ভিন্ন ব্যাখ্যা সামনে এনে বোর্ড ভাঙার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

মালা রায়ের দাবি, কলকাতা পুরসভার ১৯৮০ সালের আইনের ৩৮ নম্বর ধারা অনুযায়ী মেয়র অনুপস্থিত থাকলে, ছুটিতে থাকলে বা দায়িত্ব পালন করতে না পারলে ডেপুটি মেয়র (Deputy Mayor) তাঁর দায়িত্ব সামলাতে পারেন। ফলে নতুন মেয়র নির্বাচিত না হওয়া পর্যন্ত বোর্ড ভাঙার প্রয়োজন নেই। আস্থা ভোটের (Confidence Vote) মাধ্যমে পরবর্তীতে নতুন মেয়র নির্বাচন করেই প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখা সম্ভব।

এদিকে আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথাও জানিয়েছেন চেয়ারপার্সন। ফলে বোর্ড ভাঙা নিয়ে নতুন রাজনৈতিক সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে বিজেপি কাউন্সিলরদের একাংশের দাবি, মেয়রের পদত্যাগের পর মেয়র-ইন-কাউন্সিল (MIC) না থাকলে কার্যত বোর্ডের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে। তবে এ বিষয়ে চূড়ান্ত ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব পুর কমিশনারের বলেও মত তাঁদের।

Advertisement
ads

উল্লেখ্য, ফিরহাদ হাকিমের পদত্যাগের পর নতুন মেয়রের নাম নির্ধারণে সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে বোর্ড ভাঙা এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।