মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফর! বুধবার ‘উত্তরকন্যা’-য় মেগা প্রশাসনিক বৈঠকে শুভেন্দু
Connect with us

উত্তরবঙ্গ

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম উত্তরবঙ্গ সফর! বুধবার ‘উত্তরকন্যা’-য় মেগা প্রশাসনিক বৈঠকে শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বুধবার শিলিগুড়ি (Siliguri) সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে আসছেন তিনি। সূত্রের খবর, উত্তরকন্যায় (Uttarkanya) একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে।

বৈঠককে সামনে রেখে উত্তরকন্যা চত্বরে জোরকদমে চলছে প্রস্তুতি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, রাস্তাঘাট সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা (Security Arrangement) জোরদার-সহ একাধিক কাজে ব্যস্ত প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মীরা। সূত্রের খবর, উত্তরকন্যা প্রাঙ্গণে বাড়ানো হয়েছে নিরাপত্তাও।

রাজ্য সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ২০ মে আয়োজিত এই প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক (DM), পুলিশ সুপার (SP) এবং শিলিগুড়ি পুলিশ কমিশনার-সহ একাধিক আধিকারিক উপস্থিত থাকবেন। দার্জিলিং (Darjeeling), কোচবিহার (Cooch Behar), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ার (Alipurduar) জেলার প্রশাসনিক কর্তাদের বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক সূত্রের দাবি, বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, প্রশাসনিক কাজকর্ম এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। যদিও বৈঠকের পূর্ণাঙ্গ সূচি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।রাজনৈতিক মহলেও শুভেন্দু অধিকারীর এই সফর ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রশাসনিক বৈঠকের পাশাপাশি উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। সূত্রের খবর, উত্তরকন্যার বৈঠকের পর ২১ মে দক্ষিণবঙ্গে ফিরে দুর্গাপুরে (Durgapur) রাঢ়বঙ্গ সংক্রান্ত আরও একটি প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

Advertisement
ads

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। অন্নপূর্ণা প্রকল্প, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, দুর্নীতির তদন্তে বিশেষ কমিটি গঠন এবং সরকারি চাকরির আবেদনের বয়সসীমা বৃদ্ধি-সহ একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার।