১৫ মে থেকে ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী মোদি! জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত বাণিজ্যে জোর
Connect with us

দেশের খবর

১৫ মে থেকে ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী মোদি! জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত বাণিজ্যে জোর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বড় কূটনৈতিক পদক্ষেপ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামী ১৫ মে থেকে ২০ মে পর্যন্ত তিনি পাঁচ দেশ সফরে (Foreign Visit) যাচ্ছেন, যার কেন্দ্রবিন্দুতে থাকবে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং প্রযুক্তি সহযোগিতা। সফরের শুরু সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে, এরপর নেদারল্যান্ডস (Netherlands), সুইডেন (Sweden), নরওয়ে (Norway) এবং ইতালি (Italy)।

প্রথম গন্তব্য সংযুক্ত আরব আমিরশাহিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (Mohammed bin Zayed Al Nahyan) সঙ্গে বৈঠক করবেন। এখানে এলপিজি (LPG) সরবরাহ, কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (SPR) এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ MoU স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

ভারতের জন্য UAE বর্তমানে অন্যতম বড় জ্বালানি অংশীদার, যেখানে দেশটি অপরিশোধিত তেলের (Crude Oil) চতুর্থ বৃহত্তম সরবরাহকারী।

Advertisement
ads

এরপর ইউরোপ সফরে নেদারল্যান্ডসের সঙ্গে সেমিকন্ডাক্টর (Semiconductor), গ্রিন হাইড্রোজেন (Green Hydrogen) এবং IMEC করিডোর নিয়ে আলোচনা হবে। সুইডেন ও নরওয়েতে জলবায়ু পরিবর্তন, প্রতিরক্ষা ও সামুদ্রিক অর্থনীতি (Blue Economy) নিয়ে বৈঠক হবে। ইতালিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তি বিনিয়োগ নিয়ে আলোচনা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই সফর ভারতের দীর্ঘমেয়াদী জ্বালানি স্থিতিশীলতা এবং ইউরোপীয় বাণিজ্য সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

Continue Reading
Advertisement