মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ! সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শ্রীঘরে দিনহাটার ২ যুবক
Connect with us

উত্তরবঙ্গ

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ! সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে শ্রীঘরে দিনহাটার ২ যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সামাজিক মাধ্যমে (Social Media) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও গালিগালাজ করার অভিযোগে দুই কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের নাম মাজিনুর রহমান ও আলি হুসেন। দু’জনেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা এবং সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি অভিযুক্তরা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষা ব্যবহার করা হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল (Viral) হয়ে পড়তেই স্থানীয় স্তরে অভিযোগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে দিনহাটা থানার পুলিশ এবং অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘটনার পর কড়া বার্তা দিয়েছে পুলিশ প্রশাসন। জানানো হয়েছে, সমাজমাধ্যমে কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে আপত্তিকর, উসকানিমূলক বা অবমাননাকর পোস্ট করা যাবে না। বিশেষ করে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এমন কোনও কনটেন্টের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ads

পুলিশ আরও জানিয়েছে, নাগরিকদের সচেতন করতে বিভিন্ন থানায় বৈঠক ও প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল আচরণ বজায় রাখার উপর জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।