"পাথর ছুড়লে রসগোল্লা খাওয়াব না"! নওদায় বিক্ষোভের মুখে পাল্টা হুঙ্কার হুমায়ুন কবীরের
Connect with us

ভোটের খবর

“পাথর ছুড়লে রসগোল্লা খাওয়াব না”! নওদায় বিক্ষোভের মুখে পাল্টা হুঙ্কার হুমায়ুন কবীরের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের শুরুতেই মুর্শিদাবাদে টানটান উত্তেজনা (Tension) ছড়িয়ে পড়েছে। বুধবার রাতে নওদার তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানকে লক্ষ্য করে বোমাবাজির (Bombing) অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই পরিস্থিতি সরগরম। এদিন সকালে নওদার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে আমজনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো তথা প্রার্থী হুমায়ুন কবীর পৌঁছাতেই তাঁকে ঘিরে তৃণমূলের ‘গো ব্যাক’ ও ‘চোর চোর’ স্লোগান উঠতে শুরু করে।

বিক্ষোভকারীদের অভিযোগ (Allegation), হুমায়ুন কবীর ‘বিজেপির দালাল’ (Agent of BJP) হিসেবে কাজ করছেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, হুমায়ুন কবীর মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান এবং পরিস্থিতি হাতাহাতিতে (Scuffle) গড়ায়। পরে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে হুমায়ুন কবীর রাস্তার ওপর অবস্থানে (Sit-in protest) বসে পড়েন।

বোমাবাজির অভিযোগ প্রসঙ্গে হুমায়ুন কবীর রসগোল্লা খেতে খেতে বলেন, “শাহিনা আমার বোনের মতো, তাঁকে মারার অভিযোগ ভিত্তিহীন (Baseless)।” তবে একই সাথে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, “আমার লোককে পাথর ছুড়লে আমি রসগোল্লা খাওয়াব না। ঢিল ছুড়লে পাটকেল খেতে হবে।” উল্লেখ্য, বুধবার রাতে শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে বোমা বিস্ফোরণে এক মহিলা জখম (Injured) হয়েছেন। তৃণমূল সাংসদ আবু তাহের খানের দাবি, সাধারণ মানুষকে আতঙ্কিত (Panicked) করতেই এই হামলা চালানো হয়েছে। নির্বাচন কমিশন (Election Commission) ইতিমধ্যেই এই ঘটনার বিস্তারিত রিপোর্ট (Report) তলব করেছে। অন্যদিকে ডোমকলেও বাম সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ। সব মিলিয়ে জেলায় চাপা উত্তেজনা বজায় রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement