ভোট শুরুর দিনেই ইভিএম বিভ্রাটে উত্তেজনা! কোথাও ভোট বন্ধ- কোথাও দেরি, কী আশ্বাস দিলেন সিইও
Connect with us

ভোটের খবর

ভোট শুরুর দিনেই ইভিএম বিভ্রাটে উত্তেজনা! কোথাও ভোট বন্ধ- কোথাও দেরি, কী আশ্বাস দিলেন সিইও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ (Polling) শুরু হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক বুথে ইভিএম (EVM) ও যান্ত্রিক ত্রুটির (Technical Glitch) অভিযোগ আসতে শুরু করেছে। অনেক জায়গায় ইভিএম বিকল হওয়ার কারণে ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যা নিয়ে জনমানসে প্রবল ক্ষোভ (Anger) দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল আশ্বাস দিয়ে জানিয়েছেন, অভিযোগের খবর কমিশনের কাছে এসেছে এবং দ্রুত সব সমস্যার সমাধান করা হবে।

বৃহস্পতিবার সকাল ৯টার কিছু আগে সিইও দপ্তরে পৌঁছান মনোজ আগরওয়াল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, খবর এসেছে। সব ঠিক হয়ে যাবে।” মালদার মোথাবাড়িতে (Mothabari) ইভিএম খারাপ হওয়ার কারণে ভোটগ্রহণ শুরু হতে দেড় ঘণ্টা দেরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেখানে ক্ষুব্ধ ভোটাররা সেক্টর অফিসারকে (Sector Officer) ঘিরে বিক্ষোভ দেখান। এই প্রসঙ্গে সিইও জানান যে, কমিশনের প্রতিনিধিরা ইতিমিধ্যেই কড়া পদক্ষেপ (Strict Action) গ্রহণ করছেন।

শুধু ইভিএম নয়, একাধিক বুথে সিসি ক্যামেরা (CCTV) খারাপ থাকার অভিযোগও সামনে এসেছে। সে বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন যে সব দ্রুত মেরামত করা হবে। অন্যদিকে, মুর্শিদাবাদের নওদায় বোমাবাজির (Bombing) ঘটনা নিয়েও তিনি সরব হয়েছেন।  মনোজ আগরওয়াল বলেন, “খবর পেয়েছি, ঘটনাটি বুথ থেকে খানিকটা দূরে ঘটেছে। এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” সব মিলিয়ে নির্বাচন কমিশন (Election Commission) ভোটপ্রক্রিয়া নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ (Peaceful) রাখতে সবরকম ব্যবস্থা গ্রহণ করছে বলেই জানিয়েছেন তিনি।

Advertisement
ads
Continue Reading
Advertisement