‘অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব’! কুলটির সভা থেকে মমতাকে চরম হুঁশিয়ারি শাহের
Connect with us

ভাইরাল খবর

‘অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব’! কুলটির সভা থেকে মমতাকে চরম হুঁশিয়ারি শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) উত্তাপ যখন তুঙ্গে, তখন পশ্চিম বর্ধমানের কুলটি (Kulti) থেকে শাসকদলকে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের সমর্থনে আয়োজিত এক জনসভা থেকে তিনি অনুপ্রবেশ (Infiltration) ইস্যুতে কড়া অবস্থান স্পষ্ট করেন। আমিত শাহ সাফ জানান, “বিজেপিকে সরকার গড়তে দিন, বাংলা থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা হবে।”

ভোটের দিন অশান্তি রুখতে অত্যন্ত কড়া মেজাজে ধরা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি হুঁশিয়ারি (Warning) দিয়ে বলেন, “ভোটের দিন দিদির গুন্ডারা অশান্তি করার চেষ্টা করলে ৪ তারিখের পর তাঁদের উল্টো ঝুলিয়ে সোজা করে দেবে বিজেপি।” তৃণমূলের দুর্নীতি প্রসঙ্গে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন, তাঁর একমাত্র লক্ষ্য হলো নিজের ভাইপোকে (Nephew) মুখ্যমন্ত্রী পদে বসানো। শাহ আশ্বাস দেন যে, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন ভূমিপুত্র (Son of the soil)। 

এদিন কুলটির সভা থেকে একগুচ্ছ জনমোহিনী প্রতিশ্রুতি (Promises) দিয়েছেন শাহ। তিনি ঘোষণা করেন, ১ জুন থেকে মহিলাদের অ্যাকাউন্টে মাসিক ৩ হাজার টাকা, বেকার ভাতা এবং সরকারি কর্মীদের বকেয়া ডিএ (Arrear DA) ও সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালু করা হবে। ধ্বংসপ্রায় শিল্পাঞ্চলের গৌরব ফেরানোর অঙ্গীকার করে তিনি বলেন, মোদীজির নেতৃত্বেই বাংলায় আসল পরিবর্তন আসবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement