৬ মে-র মধ্যেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান! কার্শিয়াং থেকে SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ শাহের
Connect with us

ভাইরাল খবর

৬ মে-র মধ্যেই গোর্খা সমস্যার স্থায়ী সমাধান! কার্শিয়াং থেকে SIR নিয়ে বিস্ফোরক অভিযোগ শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ঠিক ৪৮ ঘণ্টা আগে উত্তরবঙ্গের পাহাড়ে ঝড় তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister) অমিত শাহ। মঙ্গলবার কার্শিয়াঙের সুকনায় দলীয় প্রার্থী সোনম লামার সমর্থনে এক হাইভোল্টেজ জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। শাহের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালেক্টররা’ ষড়যন্ত্র (Conspiracy) করে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া থেকে বহু গোর্খার নাম বাদ দিয়েছেন।

অমিত শাহ এদিন পাহাড়বাসীর জন্য নির্দিষ্ট সময়সীমা (Deadline) ঘোষণা করে বলেন, “৬ মে-র মধ্যে বিজেপি সরকার এমন এক স্থায়ী সমাধান বের করবে, যাতে প্রত্যেক গোর্খার মুখে সন্তুষ্টির হাসি থাকবে।” শুধু তাই নয়, ৩১ জুলাইয়ের মধ্যে গোর্খাদের বিরুদ্ধে থাকা সমস্ত মামলা নিষ্পত্তির আশ্বাসও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, গত কয়েক দশকে বাম, কংগ্রেস ও তৃণমূল দেশভক্ত গোর্খাদের ওপর কেবল অন্যায় (Injustice) করেছে।

অমিত শাহের মতে, গোর্খাদের এক মহান ইতিহাস (History) রয়েছে যা তৃণমূল সরকার নষ্ট করতে চাইছে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এবার কেবল পাহাড় নয়, গোটা পশ্চিমবঙ্গ (West Bengal) দিদিকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ভোট মিটলেই বেছে বেছে প্রত্যেক গোর্খাকে পুনরায় ভোটার তালিকায় (Voters List) ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে শাহ বুঝিয়ে দিলেন, উত্তরবঙ্গের এক ইঞ্চি জমিও তিনি তৃণমূলকে ছাড়তে নারাজ।

Advertisement
ads