ভাইরাল খবর
বাইক বাহিনীর দাপট রুখতে মরিয়া কমিশন! ২৩ এপ্রিলের আগে জারি হল একগুচ্ছ নিষেধাজ্ঞা
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার ভোটগ্রহণের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকেই রাজ্যে মোটরবাইক চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ (Strict Restrictions) জারি করল মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর। মূলত বাইক বাহিনীর দাপট নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ ভোটারদের নিরাপত্তা (Security of Voters) সুনিশ্চিত করতেই এই পদক্ষেপ।
নির্বাচন কমিশনের (ECI) নতুন নির্দেশিকা অনুযায়ী, আজ থেকেই কোনও প্রকার বাইক র্যালি বা মোটরসাইকেল মিছিল (Motorcycle Procession) সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চালানোয় কার্যকর থাকবে রাতের কার্ফু (Night Curfew)। তবে জরুরি চিকিৎসা পরিষেবা (Emergency Medical Services) বা পারিবারিক বিপদের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে।
দিনের বেলাতেও জারি হয়েছে নতুন নিয়ম। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কোনো আরোহীকে (Pillion Rider) বসানো যাবে না। তবে স্কুল পড়ুয়া বা রোগীদের ক্ষেত্রে এই নিয়ম শিথিল (Relaxed) থাকবে। ভোটের দিন কেবলমাত্র পরিবার নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ছাড় পাওয়া যাবে। যদি কেউ বিশেষ প্রয়োজনে ছাড় পেতে চান, তবে তাঁকে সংশ্লিষ্ট থানার থেকে লিখিত অনুমতি (Written Permission) সংগ্রহ করতে হবে। নিয়ম না মানলে কড়া আইনি ব্যবস্থা (Legal Action) নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।


