ভাইরাল খবর
কেউ ডক্টরেট তো কেউ নিরক্ষর! প্রথম দফার ভোটে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় অবাক করা তথ্য
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘিরে বঙ্গে এখন সাজ সাজ রব। দুই দফার এই নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৩শে এপ্রিল। প্রথম দফার এই লড়াইয়ে রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন প্রার্থী। নির্বাচন কমিশনে (Election Commission) জমা দেওয়া প্রার্থীদের হলফনামা (Affidavit) বিশ্লেষণ করতেই উঠে এসেছে কিছু অত্যন্ত চমকপ্রদ তথ্য।
শিক্ষাগত যোগ্যতার (Educational Qualification) নিরিখে এই তালিকায় রয়েছে বিস্তর বৈচিত্র্য। একদিকে যেমন ২০ জন ডক্টরেট (Doctorate) প্রার্থী লড়াইয়ের ময়দানে রয়েছেন, তেমনই ১৪ জন প্রার্থী সম্পূর্ণ নিরক্ষর (Illiterate)। এছাড়া, ২৯ জন প্রার্থী শুধুমাত্র নিজের নাম সই (Signature) করতে পারেন।
পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চম শ্রেণি পাশ করেছেন ৩২ জন, অষ্টম শ্রেণি (Class 8) উত্তীর্ণ ১৮০ জন এবং দশম শ্রেণির (Class 10) গণ্ডি পেরিয়ে লড়াইয়ে নেমেছেন ২৪৬ জন। তবে উচ্চশিক্ষিতদের সংখ্যাও মন্দ নয়— ৩৬১ জন প্রার্থী স্নাতক (Graduate) এবং ২২৫ জন প্রার্থী স্নাতকোত্তর (Postgraduate) ডিগ্রিধারী।
প্রার্থীদের বয়সের (Age Limit) পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ৪১-৫০ বছর বয়সী প্রার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি (৪৫৩ জন)। ২৫-৩০ বছর বয়সী তরুণ প্রার্থী রয়েছেন ১০৩ জন।
অন্যদিকে, ৭১-৮০ বছর বয়সী প্রবীণ প্রার্থী রয়েছেন ৪৯ জন এবং ৮১-৮৫ বছর বয়সী ২ জন প্রবীণও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম দফার প্রার্থী তালিকায় লিঙ্গ বৈষম্যের (Gender Bias) ছবিটা বেশ স্পষ্ট। মোট ১৪৭৮ জন প্রার্থীর মধ্যে ১৩০৮ জন পুরুষ (Male) হলেও মহিলা (Female) প্রার্থীর সংখ্যা মাত্র ১৬৭ জন। এছাড়া, রাজনৈতিক দলের (Political Party) হয়ে লড়ছেন ১৭৮ জন, যেখানে নির্দল (Independent) প্রার্থীর সংখ্যা অনেকটাই বেশি— প্রায় ৪৬৬ জন। এখন দেখার, এই বৈচিত্র্যময় প্রার্থীদের মধ্যে জনতা কাদের বিধানসভায় পাঠায়।


