সংসদে বড় ধাক্কা মোদী সরকারের! পাশ হলো না মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল
Connect with us

দেশের খবর

সংসদে বড় ধাক্কা মোদী সরকারের! পাশ হলো না মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ লোকসভায় (Lower House) নজিরবিহীন ধাক্কা খেল মোদী সরকার। বিশেষ অধিবেশনে পেশ করা ১৩১তম সংবিধান সংশোধনী বিল (Constitutional Amendment Bill) পাশ করাতে ব্যর্থ হলো কেন্দ্র। গতকাল ভোটাভুটিতে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা (Two-thirds Majority) না মেলায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত এই বিলটি বাতিল হয়ে গিয়েছে। এই বড় পরাজয়ের আবহে আজ সকাল সাড়ে ১১টায় জরুরি কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet) বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পর্ষদ সূত্রে খবর, আজ মন্ত্রিসভার পাশাপাশি ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি (CCS) এবং ইকোনমিক অ্যাফেয়ার্স (CCEA)-এর বৈঠকও হবে। তবে এই বৈঠকের মূল আলোচ্য বিষয় বিলের পরাজয় নয়, বরং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি (War Crisis)। পশ্চিম এশিয়ায় সংঘাতের ফলে ভারতের বাজার (Market) এবং অর্থনীতিতে (Economy) কী প্রভাব পড়ছে, তা পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী। এর আগে চলতি মাসেই খাদ্যদ্রব্য ও পেট্রোলিয়ামজাত পণ্যের (Petroleum Products) যোগান স্বাভাবিক রাখতে মন্ত্রী ও সচিবদের নির্দেশ দিয়েছিলেন তিনি। আজকের বৈঠকে মূলত খরিফ ও রবি শস্যের সার সরবরাহ এবং ভুয়ো তথ্যের (Fake News) প্রচার রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, ১৩১তম সংবিধান সংশোধনী বিলের সপক্ষে ২৯৮টি ভোট পড়লেও বিরোধিতায় পড়ে ২৩০টি ভোট। বিলটি পাশের জন্য ৩৫২টি ভোটের প্রয়োজন ছিল। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডিও (BJD) এবার বিরোধীদের সুরেই এই বিলের বিরোধিতা করেছে। লোকসভায় এই ধাক্কার পর কেন্দ্র জানিয়েছে, আপাতত আসন পুনর্বিন্যাস বিল (Delimitation Bill) এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল নিয়ে তারা আর এগোবে না। ২০২৩ সালে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ সর্বসম্মতিতে পাশ হলেও তা কার্যকর করার পথে এখন আইনি জটিলতা তৈরি হলো।

Advertisement
ads
Continue Reading
Advertisement