ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! বিশ্বজয়ী ক্রিকেটারের নাগরিকত্ব নিয়ে সংশয়
Connect with us

ভোটের খবর

ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! বিশ্বজয়ী ক্রিকেটারের নাগরিকত্ব নিয়ে সংশয়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শনিবার রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। আর তা প্রকাশ্যে আসতেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। বিশ্বজয়ী মহিলা ক্রিকেটার তথা শিলিগুড়ির গর্ব রিচা ঘোষের (Richa Ghosh) নামের পাশে লেখা রয়েছে ‘আন্ডার অ্যাজুডিকেশন’ (Under Adjudication) বা ‘বিচারাধীন’। শিলিগুড়ির ঘরের মেয়ের নাগরিকত্ব (Citizenship) নিয়ে নির্বাচন কমিশন সংশয় প্রকাশ করায় শহরজুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।

শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ও তাঁর পরিবার। অথচ কমিশনের তালিকায় রিচা ও তাঁর দিদি—উভয়ের নামের পাশেই ‘বিচারাধীন’ তকমা সেঁটে দেওয়া হয়েছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। তৃণমূল কংগ্রেস এবং সিপিএম উভয় পক্ষই নির্বাচন কমিশনের (Election Commission) এই চরম গাফিলতির (Negligence) তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বের নাগরিকত্ব নিয়ে সংশয় থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, সম্ভবত সময়মতো প্রয়োজনীয় নথি (Documents) পেশ না হওয়ায় এমনটা ঘটেছে। শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে। প্রায় চার মাসের এসআইআর (SIR) প্রক্রিয়া শেষে প্রকাশিত এই তালিকায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম ‘অমীমাংসিত’ (Pending) হিসেবে রাখা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় বিধায়ক, কাউন্সিলর এমনকি বিডিও-র (BDO) নামও রয়েছে।

Advertisement
ads

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, রিচা ঘোষ আগে কখনও শুনানিতে (Hearing) ডাকার নোটিশ পাননি, অর্থাৎ তথ্যে অসংগতির (Discrepancy) কোনও অভিযোগও ছিল না। দেশের হয়ে ২২ গজে লড়াই করে যিনি সেরার শিরোপা নিয়ে এলেন, তাঁরই নাগরিকত্ব নিয়ে এমন টানাপড়েন কমিশনের কাজে স্বচ্ছতার অভাবকেই প্রকট করছে। যদিও এই বিষয়ে রিচা বা তাঁর পরিবারের তরফ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া (Reaction) পাওয়া যায়নি।

Continue Reading
Advertisement