লিখিত পরীক্ষা শেষ হতেই প্রশাসনিক পরিবর্তন! উচ্চ মাধ্যমিক সংসদে এলেন নতুন সভাপতি
Connect with us

রাজ্যের খবর

লিখিত পরীক্ষা শেষ হতেই প্রশাসনিক পরিবর্তন! উচ্চ মাধ্যমিক সংসদে এলেন নতুন সভাপতি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উচ্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হতেই রাজ্য শিক্ষা দফতরে বড়সড় প্রশাসনিক রদবদল (Administrative Change)। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্যকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পার্থ কর্মকার, যিনি বর্তমানে প্রাথমিক শিক্ষা পর্ষদের যুগ্ম-সচিব (Joint Secretary) পদে কর্মরত।

আগামী ২ মার্চ থেকেই নতুন সভাপতি (President) হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন পার্থবাবু। শিক্ষা দফতর সূত্রে খবর, চিরঞ্জীব ভট্টাচার্য বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (Vice-Chancellor) হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং (Challenging) পদ সামলানো কঠিন হয়ে পড়ছিল। তাই বিশ্ববিদ্যালয়ের কাজে আরও বেশি মনোনিবেশ (Concentrate) করার সুযোগ দিতেই তাঁকে সংসদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যদিও ২০২৫ সালের অগস্ট পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ (Tenure) ছিল।

চিরঞ্জীব ভট্টাচার্যের আমলেই উচ্চ মাধ্যমিকে প্রথমবার সেমেস্টার পদ্ধতি (Semester System) চালু হয়েছে। চলতি বছর প্রায় ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন পরীক্ষার্থী এই নতুন ব্যবস্থায় পরীক্ষা দিয়েছেন। শুক্রবারই লিখিত পরীক্ষা (Written Examination) সম্পন্ন হয়েছে, তবে ২ মার্চ থেকে শুরু হতে চলেছে প্র্যাকটিক্যাল পরীক্ষা (Practical Exam)।

নতুন সভাপতি পার্থ কর্মকার ইতিপূর্বেই মধ্যশিক্ষা পর্ষদের সচিব এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। নিয়োগপত্র পাওয়ার পর তিনি জানিয়েছেন, চলমান পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে (Smoothly) সম্পন্ন করাই তাঁর বর্তমান লক্ষ্য। প্রশাসনিক এই পরিবর্তনের ফলে উচ্চ মাধ্যমিকের ফলাফল এবং আগামী শিক্ষাবর্ষের পরিকল্পনায় কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads