ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট: বাদ পড়ল খোদ বিডিও, তুঙ্গে চাঞ্চল্য
Connect with us

ভোটের খবর

ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট: বাদ পড়ল খোদ বিডিও, তুঙ্গে চাঞ্চল্য

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চার মাসের দীর্ঘ প্রতীক্ষা এবং সুপ্রিম কোর্টের (Supreme Court) হস্তক্ষেপের পর প্রকাশিত হয়েছে রাজ্যের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) ‘অর্ধসমাপ্ত’ চূড়ান্ত ভোটার তালিকা। তবে সেই তালিকা ঘিরেই এখন বিতর্কের ঝড়। সবথেকে বেশি চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও (BDO) প্রসেনজিৎ কুণ্ডুর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায়। আলিপুরদুয়ার পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা আলিপুরদুয়ার বিধানসভার ভোটার প্রসেনজিৎবাবু গত দু’বছর ধরে ময়নাগুড়িতে কর্মরত এবং এই তালিকায় সংশোধন প্রক্রিয়ায় তিনি নিজেই এইআরও (AERO) হিসেবে যুক্ত ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই উত্তরবঙ্গের প্রশাসনিক মহলে (Administrative circles) তীব্র বিস্ময় তৈরি হয়েছে। আলিপুরদুয়ারের কাউন্সিলর পার্থপ্রতিম ঘোষ অভিযোগ তুলেছেন যে, কমিশন তাড়াহুড়ো করে কাজ করার ফলেই এই ধরণের অসঙ্গতি (Discrepancy) তৈরি হয়েছে। তাঁর প্রশ্ন, প্রশাসনিক পদে থাকা একজন আধিকারিকের সঙ্গে এমনটা হলে সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে?

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ অক্টোবর যখন এসআইআর প্রক্রিয়া শুরু হয়, তখন রাজ্যে মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন। খসড়া তালিকা (Draft list) প্রকাশের পর প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের বর্তমান ভোটার সংখ্যা ৭ কোটি ০৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। সব মিলিয়ে বাদের হিসাব দাঁড়িয়েছে ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে।

বিস্ময়কর বিষয় হলো, এই চূড়ান্ত তালিকার মধ্যে এখনও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম ‘বিবেচনাধীন’ (Under consideration) অবস্থায় রয়েছে। অর্থাৎ, চূড়ান্ত তালিকা প্রকাশিত হলেও ভোটারদের ভাগ্য নিয়ে অনিশ্চয়তা (Uncertainty) এখনও কাটেনি। এই তালিকায় ভুল সংশোধনের জন্য ৮ নম্বর ফর্ম এবং নতুন নামের জন্য ৬ ও ৬-এ ফর্ম জমা নেওয়া হলেও, বিডিও-র মতো উচ্চপদস্থ আধিকারিকের নাম বাদ যাওয়া কমিশনের গাফিলতিকেই (Negligence) প্রকট করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement