অশালীন মেসেজ পাঠানো শিক্ষককে নাক খত! ক্লাসরুমে ছাত্রীর ক্ষোভ ভাইরাল
Connect with us

ভাইরাল খবর

অশালীন মেসেজ পাঠানো শিক্ষককে নাক খত! ক্লাসরুমে ছাত্রীর ক্ষোভ ভাইরাল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ শিক্ষক ও ছাত্রীর পবিত্র সম্পর্কে কালিমা লিপ্ত করার এক নজিরবিহীন ঘটনা সামনে এল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে (Balurghat)। শহরের একটি নামী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে একাদশ শ্রেণির ছাত্রীকে অশালীন মেসেজ (Indecent message) পাঠানোর অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই স্কুলের ভেতরেই ওই শিক্ষককে নাকে খত (Rubbing nose on ground) দিতে বাধ্য করল উত্তেজিত ছাত্রীরা।

ভাইরাল হওয়া (Viral) একটি ভিডিও অনুযায়ী, অভিযুক্ত শিক্ষকের নাম অনুপম মুখোপাধ্যায়। অভিযোগ, তিনি গভীর রাতে ওই ছাত্রীর হোয়াটসঅ্যাপে অত্যন্ত কুরুচিকর ও অশালীন বার্তা পাঠাতেন। গত জানুয়ারি মাসে ওই ছাত্রী বিষয়টি তার সহপাঠীদের জানিয়ে দেয়। এরপর শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতেই ছাত্রীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ (Protest) দেখাতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে ওই শিক্ষক মেঝেতে হাঁটু গেড়ে বসে নাকে খত দিয়ে ক্ষমা চান। সেই সময় নির্যাতিতা ছাত্রীকে ওই শিক্ষককে সপাটে চড় (Slap) মারতেও দেখা যায়।

পুরো বিষয়টি অন্য পড়ুয়ারা মোবাইলে বন্দি করে রাখে, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। যদিও স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানিয়েছেন, ভিডিওটি তাঁর নজরে এসেছে এবং বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি (Investigation committee) গঠন করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বর্তমানে ওই শিক্ষকের ফোন বন্ধ থাকায় তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আইন আইনের পথেই চলবে (Law will take its own course) এবং দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement