আমেরিকা-ইরান বৈঠকের আগেই যুদ্ধের দামামা! ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ
Connect with us

বিশ্বের খবর

আমেরিকা-ইরান বৈঠকের আগেই যুদ্ধের দামামা! ভারতীয়দের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমেরিকা ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার (Military Tension) আবহে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের (PIO) অবিলম্বে ইরান ত্যাগের পরামর্শ (Advisory) দিয়েছে। বাণিজ্যিক বিমান বা উপলব্ধ যে কোনও পরিবহনের মাধ্যমে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পর্যটক, পড়ুয়া ও ব্যবসায়ীদের।

আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, ইরানের উপকূলে আমেরিকার দু’টি শক্তিশালী বিমানবাহী রণতরী (Aircraft Carrier)— ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এফ-২২ এবং এফ-৩৫ এর মতো শতাধিক আধুনিক যুদ্ধবিমান ওই অঞ্চলে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা (Deadline) দিয়েছেন পরমাণু চুক্তিতে আসার জন্য, নতুবা কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। যদিও ওমানের মধ্যস্থতায় আগামী ২৬ ফেব্রুয়ারি জেনেভায় একটি আলোচনার (Talks) কথা রয়েছে, তবুও যুদ্ধের প্রস্তুতিতে খামতি রাখছে না কোনও পক্ষই।

দূতাবাসের পক্ষ থেকে ভারতীয়দের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, তাঁরা যেন তাঁদের পাসপোর্ট, ভিসা এবং ইমিগ্রেশন সংক্রান্ত নথি (Documents) সবসময় প্রস্তুত রাখেন। ভারতীয় দূতাবাসের তরফ থেকে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে +989128109115; +989128109109; +989128109102; +989932179359। এরই সঙ্গে একটি ওয়েবসাইট https://www.meaers.com/request/home । এর পাশাপাশি সকল ভারতীয়কে নির্দিষ্ট ওয়েবসাইটে নাম নথিভুক্ত (Registration) করতে বলা হয়েছে যাতে আপৎকালীন পরিস্থিতিতে তাঁদের দ্রুত সরিয়ে আনা সম্ভব হয়। সামরিক বিশ্লেষকদের মতে, আলোচনা ব্যর্থ হলে আমেরিকা যে কোনও মুহূর্তে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে, যার পাল্টা জবাব দিতে প্রস্তুত ইরানও।

Continue Reading
Advertisement