ভোটের বাদ্যি বাজল বাংলায়! মার্চ থেকে দুই দফায় মোতায়েন হবে বিশাল বাহিনী
Connect with us

ভাইরাল খবর

ভোটের বাদ্যি বাজল বাংলায়! মার্চ থেকে দুই দফায় মোতায়েন হবে বিশাল বাহিনী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা বেজে গেল বাংলায়। নির্বাচনের নির্ঘণ্ট (Schedule) ঘোষণার আগেই রাজ্যে বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১ মার্চ থেকেই দুই দফায় মোট ৪৮০ কোম্পানি আধাসেনা (Paramilitary Force) রাজ্যে প্রবেশ করবে। এই মর্মে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-কে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।

প্রথম দফায় ১ মার্চ আসবে ২৪০ কোম্পানি বাহিনী, যার মধ্যে ১১০ কোম্পানি সিআরপিএফ (CRPF), ৫৫ কোম্পানি বিএসএফ (BSF) এবং বাকি আইটিবিপি, সিআইএসএফ ও এসএসবি জওয়ানরা থাকবেন। দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছাবে। মূলত ভোটারদের মনোবল বৃদ্ধি (Confidence Building) এবং স্পর্শকাতর এলাকায় টহল (Route March) দেওয়ার কাজে এদের ব্যবহার করা হবে।

West Bengal Assembly Election: Central forces in Bengal from1 March

প্রতিটি কোম্পানিতে আটটি বিভাগ থাকবে, যার মধ্যে একটি বিভাগকে ‘কুইক রেসপন্স টিম’ (Quick Response Team) হিসেবে রাখা হবে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়। পুরো প্রক্রিয়ার সমন্বয়সাধক (Coordinator) হিসেবে সিআরপিএফ-এর আইজি সঞ্জয় যাদবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইভিএম (EVM) পাহারা থেকে শুরু করে বুথের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী মোতায়েন নির্বাচনী আবহে এক নতুন মাত্রা যোগ করল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads