পাক বন্দিদশা কাটিয়ে ফের সীমান্তে: বিএসএফ বাহিনীতে পুনর্বহাল হুগলির জওয়ান পূর্ণম সাউ
Connect with us

রাজ্যের খবর

পাক বন্দিদশা কাটিয়ে ফের সীমান্তে: বিএসএফ বাহিনীতে পুনর্বহাল হুগলির জওয়ান পূর্ণম সাউ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের কর্মস্থলে (Workplace) ফিরছেন বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। পাকিস্তান রেঞ্জার্সের হাত থেকে মুক্তি পাওয়ার পর দীর্ঘ প্রতীক্ষা শেষে তিনি পুনরায় বাহিনীতে পুনর্বহাল (Reinstated) হলেন। বৃহস্পতিবার হুগলির রিষড়ার বাড়ি থেকে ট্রেনে চেপে পাঞ্জাবের (Punjab) উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ এপ্রিল পহেলগাম হামলার ঠিক পরের দিন পাঠানকোট সীমান্তে (Border) কর্তব্যরত অবস্থায় ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি (Detained) হয়েছিলেন পূর্ণম। দীর্ঘ ২২ দিন পাকিস্তানে বন্দি থাকার পর ১৪ মে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। সেই সময় রিষড়ায় তাঁকে বীরের অভ্যর্থনা (Heroic Welcome) জানানো হয়েছিল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন।

Advertisement
ads

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে (Social Media) পূর্ণম সাউয়ের পুনর্বহালের খবরটি শেয়ার করেন এবং এই সিদ্ধান্তের জন্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) অমিত শাহকে ধন্যবাদ জানান। ট্রেনে যাওয়ার পথে পূর্ণম ফোনে জানান, “সহকর্মীদের থেকে খবর পেয়েই আমি পাঞ্জাবে কাজে ফেরার জন্য যাচ্ছি। বাকি সব বিষয় সেখানে পৌঁছেই বলতে পারব।” তবে এদিন রিষড়ায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায় সেটি বাইরে থেকে তালাবন্ধ, পরিবারের সদস্যদের কারোর দেখা মেলেনি।

Continue Reading
Advertisement