বাংলাদেশের বিশ্বকাপে ‘খেলতে না পারা’ পাকিস্তানের ষড়যন্ত্র
Connect with us

খেলার খবর

বাংলাদেশের বিশ্বকাপে ‘খেলতে না পারা’ পাকিস্তানের ষড়যন্ত্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) বাংলাদেশের অংশগ্রহণ না করার সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার দানা বাঁধল বড় বিতর্ক। আইসিসি (ICC) এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের (Stakeholders) দীর্ঘ আলোচনার পরেও নিজেদের অবস্থানে অনড় ছিল বাংলাদেশ সরকার ও বিসিবি। তবে এই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টিকে সরাসরি পাকিস্তানের এক গভীর ষড়যন্ত্র (Conspiracy) হিসেবে অভিহিত করেছেন বিসিবির প্রাক্তন পরিচালক আশরাফুল হক।

মূলত আইপিএল (IPL) থেকে পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে (Scotland) মূল পর্বে সুযোগ দেওয়া হয়। এই সংকটের জন্য পিসিবি (PCB) সভাপতি মহসিন নাকভিকে দায়ী করেছেন আশরাফুল হক। তাঁর মতে, এসিসি (ACC) সভাপতি মহসিন নাকভি বিসিবি প্রধান আমিনুল ইসলামকে প্রভাবিত করেছিলেন যাতে বাংলাদেশ ভারতে না যায়। তিনি প্রশ্ন তুলেছেন, “ক্রিকেট প্রশাসক হিসেবে সততা ও প্রতিশ্রুতি (Commitment) সবচেয়ে বড় বিষয়। দিন শেষে এই দ্বন্দ্বে লাভ কার হলো?”

আশরাফুল হকের দাবি, তৎকালীন ক্রীড়া উপদেষ্টার এই কঠোর সিদ্ধান্তটি সঠিক ছিল না। মুস্তাফিজের আইপিএল খেলা না করাকে কেন্দ্র করে বিশ্বকাপের মতো বড় আসর বয়কট (Boycott) করার কোনো যৌক্তিকতা ছিল না। এই সিদ্ধান্তের ফলে বিসিবি কেবল মর্যাদাহানিই নয়, বরং বিশাল আর্থিক ক্ষতির (Financial Loss) মুখে পড়তে যাচ্ছে। আসন্ন ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজ (Bilateral Series) নিয়েও এখন তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। যদি ভারত তাদের সফর বাতিল করে, তবে বাংলাদেশের ক্রিকেট অর্থনীতি বড়সড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Continue Reading
Advertisement