বেআইনি আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে দুই ফেনসিডিল কারবারি
Connect with us

উত্তর দিনাজপুর

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে দুই ফেনসিডিল কারবারি

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , করণদিঘি , ২১ অক্টোবর :   আইনি আগ্নেয়াস্ত্র সহ একটি বোলোরো গাড়ি থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ বা ফেনসিডিল বাজেয়াপ্ত করল উত্তর দিনাজপুরের করণদিঘি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে করণদিঘি থানার বিকোর বাসস্ট্যান্ড চত্বরে ওই বোলেরো গাড়িটিকে থেকে দেখতে পেয়ে তল্লাশি চালান পুলিশকর্মীরা।

সেই সময় গাড়ির ভেতর থেকে লুকিয়ে রাখা পেটি উদ্ধার করে দেখা যায় তাতে প্রচুর ফেনসিডিল বা নিষিদ্ধ কফ সিরাপের বোতল রয়েছে৷ এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল এবং ছয় রাউন্ড কার্তুজ। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৬২ বোতল ফেনসিডিল।