দেশের খবর
ভারতীয় বায়ুসেনা এখন আরও শক্তিশালীর পথে! ১১৪ রাফাল কেনার জন্য DAC অনুমোদন
ডিজিটাল ডেস্কঃ ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) শক্তি বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের (Defence Ministry) শীর্ষ কমিটি ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) ১১৪টি রাফাল (Rafale) যুদ্ধবিমান কেনার প্রস্তাবকে সবুজ সংকেত দিয়েছে। প্রায় ৩.২৫ লক্ষ কোটি টাকার (₹3.25 lakh crore) এই চুক্তি দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ফাইটার জেট (Fighter Jet) ক্রয় হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রথম পর্যায়ে ১৮টি রাফাল ‘ফ্লাই-অ্যাওয়ে’ (Fly-away) হিসেবে ভারতে আসবে, বাকি ৯৬টি দেশেই সংযোজন করা হবে। ‘মেক ইন ইন্ডিয়া’ (Make in India) উদ্যোগে প্রায় ৮০ শতাংশ উৎপাদন দেশীয় হতে পারে, যেখানে দেশীয় উপাদানের ব্যবহার ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে।
নতুন রাফাল স্কোয়াড্রনের সঙ্গে ভারতের আকাশযুদ্ধে (Air Combat) সক্ষমতা বাড়বে। বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ৩৬টি রাফাল ‘সি’ ভ্যারিয়েন্ট। এর আগে ২০২০ সালে আম্বালায় (Ambala) প্রথম পাঁচটি রাফাল পেয়েছিল ভারত। নতুন চুক্তি কার্যকর হলে ‘ফ্যালকন’ (Falcons) ও ‘গোল্ডেন অ্যারোজ’ (Golden Arrows) স্কোয়াড্রন আরও শক্তিশালী হবে।
প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল ‘এম’ (Rafale M) কেনার চুক্তিও ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে, যার মধ্যে প্রশিক্ষণ, লজিস্টিক সাপোর্ট এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা অন্তর্ভুক্ত।


