দেশের খবর
ফের স্কুলে বোমা হুমকি! ‘খলিস্তান হবে দিল্লি’ ইমেল ঘিরে চরম আতঙ্ক রাজধানীতে
ডিজিটাল ডেস্কঃ রাজধানী দিল্লিতে ফের বোমা আতঙ্ক (bomb scare)। শুক্রবার সকালে একাধিক স্কুলে বিস্ফোরণের (explosion) হুমকি ইমেল পৌঁছনোর পর চাঞ্চল্য ছড়ায়। দমকল সূত্রে জানা গিয়েছে, অন্তত তিনটি স্কুলে বোমা রাখা রয়েছে বলে খবর মেলে। দ্রুত পড়ুয়াদের সরিয়ে (evacuate) ফেলা হয় এবং সংশ্লিষ্ট এলাকায় জারি করা হয় হাই অ্যালার্ট (high alert)।
এর আগেও গত সোমবার ১৩টি স্কুলে হুমকি ইমেল আসে। সেখানে লেখা ছিল, ‘আফজল গুরুর স্মৃতিতে (in memory of Afzal Guru) দিল্লিকে খলিস্তান বানাব’, এবং নির্দিষ্ট সময় উল্লেখ করে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। যদিও সেই হুমকি পরে ভুয়ো বলে প্রমাণিত হয়।
শুক্রবার প্রথমে বিটি তামিল স্কুলে বোমার খবর আসে। পরে আরও দু’টি স্কুলে একই সতর্কতা জারি হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক মেলেনি।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা রাজধানীকে নাড়িয়ে দিয়েছিল। এছাড়া দ্বারকা আদালত চত্বর ও সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও মিলেছিল আগে।
বারবার হুমকি ইমেলে উদ্বেগ বাড়ছে দিল্লিবাসীর মধ্যে। ইমেলের উৎস খতিয়ে দেখছে পুলিশ।


