বাংলাদেশ
বাংলাদেশ-আমেরিকা সম্পর্ক জোরদারে ঢাকায় যাচ্ছে ভারতীয় বংসদ্ভুত এস পল কাপুর
ডিজিটাল ডেস্কঃ আর মাত্র একদিন পরেই, ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের (Bangladesh) হাইভোল্টেজ জাতীয় নির্বাচন (National Election)। শেখ হাসিনার অভ্যুত্থানের (Ouster) পর এই প্রথম ভোটে যাচ্ছে পড়শি দেশ। তবে এই নির্বাচনে নেই আওয়ামি লিগ (Awami League)। একাধিক সমীক্ষায় এগিয়ে রয়েছে বিএনপি (BNP)। এমন পরিস্থিতিতে গোটা বিশ্বের নজর এখন ঢাকার দিকে।
এই আবহেই জানা যাচ্ছে, ভোটপর্ব মিটতেই বাংলাদেশ সফরে আসতে পারেন মার্কিন ‘সেক্রেটারি অফ স্টেট ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স’ (Secretary of State for South & Central Asian Affairs) এস পল কাপুর (S Paul Kapur)। সম্প্রতি ইউনুস সরকারের (Yunus Government) আমলে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি (Trade Agreement) সম্পন্ন হয়েছে। যার ফলে বাংলাদেশের উপর আমেরিকার শুল্ক (Tariff) ২০ শতাংশ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে।
বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (US Ambassador) ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকে কাপুরের সফরের বিষয়টি জানান। আগামী ৬ থেকে ৯ মার্চ ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। লক্ষ্য-ঢাকা-ওয়াশিংটন অংশীদারত্ব (Partnership) আরও মজবুত করা।
এর আগে মার্কিন সেনেটের (US Senate) শুনানিতে পল কাপুর দক্ষিণ এশিয়ায় চিনের (China) প্রভাব মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন।
কে এই এস পল কাপুর?
এস পল কাপুরের জন্ম দিল্লিতে (Delhi)। বাবা ভারতীয়, মা আমেরিকান। আমহার্স্ট কলেজ থেকে স্নাতক এবং শিকাগো বিশ্ববিদ্যালয় (University of Chicago) থেকে পিএইচডি। বর্তমানে তিনি মার্কিন পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (Stanford University) ভিজিটিং প্রফেসর। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসনে (Trump Administration) তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নেন।
