ভাইরাল খবর
বাংলা আবাস যোজনায় কাটমানি অভিযোগ, পুলিশি হেল্পলাইন নম্বর ঘোষণা
ডিজিটাল ডেস্কঃ কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকার (Central Government) রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY – Pradhan Mantri Awas Yojana) প্রকল্পের অর্থ দেওয়া বন্ধ করে দেয়। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যস্তরে চালু করেন বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ আশ্রয়হীন মানুষকে (Homeless Families) বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
তবে এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) কাটমানির অভিযোগ উঠেছিল জেলা প্রশাসনের কাছে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শনিবার থেকে জেলা জুড়ে চালু করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর (Helpline Number) — ৭০৪৭৯৮৯৮০০। এই তথ্য জানিয়েছেন জেলার পুলিশ সুপার (Superintendent of Police) মিতুন কুমার দে (Mithun Kumar De)।
জেলা পুলিশ সুপার জানান, বাংলার বাড়ি সহ যে কোনও সরকারি প্রকল্পে (Government Scheme) কাটমানি চাওয়া হলে উপভোক্তারা পরিচয় গোপন রেখে (Anonymous Complaint) এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা (Legal Action) নেওয়া হবে। প্রয়োজন হলে স্বতঃপ্রণোদিত মামলা (Suo Motu Case) রুজু করে তদন্ত করবে পুলিশ প্রশাসন।
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস (TMC)। জেলা সভাপতি সুজিত রায় জানান, জেলায় প্রায় ৮০ হাজার মানুষ বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। পঞ্চায়েত স্তরে কাটমানির অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।
