ভাইরাল খবর
নিজের মামলায় নিজেই সওয়াল? সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী আবেদন মমতার
ডিজিটাল ডেস্কঃ আজ বাংলা তো বটেই, গোটা দেশ এক অভূতপূর্ব (unprecedented) আইনি দৃশ্যের সাক্ষী থাকতে পারে। এসআইআর (SIR) মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) নিজের দায়ের করা মামলায় সওয়াল-জবাব করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন (Commission) ও রাজ্যের সিইও (CEO)-র বিরুদ্ধে শীর্ষ আদালতে সরাসরি অবস্থান নিতে চলেছেন তিনি। ইতিমধ্যেই নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র (security clearance) পেয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে আইন অনুযায়ী, আদালতে তালিকাভুক্ত (listed) আইনজীবীরাই সওয়াল করতে পারেন। সেই তালিকায় নাম না থাকায়, একজন সাধারণ নাগরিক (common citizen) হিসেবেই বক্তব্য রাখার সম্ভাবনা রয়েছে মমতার। বুধবার অর্থাৎ, আজ তিনি একটি অন্তর্বর্তীকালীন আবেদন (Interlocutory Application) জমা দিয়েছেন। তাঁর আর্জি, ২০২৫ সালের ভোটার তালিকার (Voter List) ভিত্তিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হোক, যাতে তথ্যে অসঙ্গতির কারণে কারও নাম বাদ না যায়। নামের বানানজনিত সমস্যায় পাঠানো শুনানির নোটিস (hearing notice) প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, তিনি এসআইআর-এর বিরোধী নন। তবে তাঁর অভিযোগ, বর্তমান প্রক্রিয়ায় সাধারণ মানুষকে হেনস্থা (harassment) করা হচ্ছে এবং প্রশাসনিক দায়বদ্ধতা ক্ষুণ্ণ হচ্ছে।
এই প্রতিবেদন লেখার সময় প্রধান বিচারপতির (Chief Justice) এজলাসে আইটেম নম্বর ওয়ানের শুনানি চলছে। এসআইআর সংক্রান্ত মামলা রয়েছে আইটেম ৩৬ ও ৩৭-এ, যেখানে ৩৭ নম্বরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা তালিকাভুক্ত। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের ভিতরে রয়েছেন মুখ্যমন্ত্রী, প্রকাশ্যে এসেছে তাঁর একটি এক্সক্লুসিভ ছবি।
