এই শাক সবুজ নয়, লাল। এক অব্যর্থ দাওয়াই, জেনে নিন লাল শাক আমাদের কী কী রোগ থেকে বাঁচায়
Connect with us

বিবিধ

এই শাক সবুজ নয়, লাল। এক অব্যর্থ দাওয়াই, জেনে নিন লাল শাক আমাদের কী কী রোগ থেকে বাঁচায়

Dipa Chakraborty

Published

on

 নিউজ ডেস্ক, ২১ অক্টোবর :   শরীর সুস্থ রাখতে অনেকেই নিয়মিত শাক লতাপাতা খেয়ে থাকেন। কিন্তু রোগ প্রতিরোধে সব থেকে সুরক্ষা কবজের ভূমিকা পালন করে থাকে লাল শাক। এই শাকের পাতায় পাতায় রয়েছে প্রচুর ভিটামিন ও রোগ প্রতিরোধকারী রসদ। প্রতিদিন এই শাকপাতা খেলে অসুখ-বিসুখ আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। জেনে নিন কি এই লাল শাকে কী ধরনের ‘ওষুধ’ রয়েছে…..

১/ দৃষ্টি শক্তি বৃদ্ধি করে : দেখতে অন্য সব শাক থেকে আলাদা। এই লাল রঙের শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ। যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী। লাল শাকে উপস্থিত ভিটামিন এ রেটিনার ক্ষমতা বাড়িয়ে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।

২/ হজম শক্তি বাড়ে : লালশাকে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ রয়েছে। যা হজম শক্তি বাড়ায়।

৩/ রক্তশূন্যতা রোধ করে : রক্তশূন্যতা দূর করতে এই লাল শাক খুব উপকারী। কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন। লাল শাক শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই অ্যানিমিয়া রোগীদের জন্য এই শাকটি খাওয়া খুবই উপকারী।

Advertisement
ads ads

৪/ ক্যান্সারকে দূরে রাখে : লাল শাকের এন্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। তাছাড়া লাল শাকে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, পটাশিয়াম এবং ভিটামিন সি শরীরে উপস্থিত একাধিক টক্সিক উপাদান দূর করে। সেই সঙ্গে ক্যান্সার কোষ যাতে জন্ম নিতে না পারে, সেদিকেও খেয়াল রাখে।

৫/ কিডনি সমস্যা দূর করে : কিডনি সুস্থ ও তরতাজা রাখতে লাল শাক অব্যর্থ দাওয়াই। কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুব ভালো কাজ করে। বাড়ে কিডনির কর্মক্ষমতা। রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করে।

৬/ চুল পড়া রোধ করে : চুলের সুস্বাস্থ্যের জন্য লাল শাক ভীষণ উপকারী। চুলের গোড়া মজবুত করে এবং চুলে মিনারেল ও পুষ্টি যোগায় লাল শাকের নানা উপাদান।

এসব ছাড়াও লাল শাক রক্তে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে হৃদরোগের ঝুঁকি কমে। মস্তিষ্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী করতেও লাল শাকের ভূমিকা অনেক। সুতরাং লাল শাক খান। শরীর সুস্থ রাখুন।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads