দেশের খবর
বন্দে মাতরমের ১৫০ বছরে দিল্লির প্যারেডে বাংলার গর্ব! ট্যাবলোয় বঙ্কিমচন্দ্র থেকে নেতাজি
ডিজিটাল ডেস্কঃ সাধারণতন্ত্র দিবসে (Republic Day) দিল্লির কর্তব্যপথে (Kartavya Path) চোখে পড়ল ‘বাংলা ও বাঙালির অস্মিতা’ (Bengali Identity)। ‘বন্দে মাতরম’ (Vande Mataram) স্তোত্রের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এবছর সাধারণতন্ত্র দিবসের মূল থিম ‘স্বাধীনতা কা মন্ত্র-বন্দে মাতরম’। সেই ভাবনার সঙ্গেই সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গ সরকার তাদের ট্যাবলো সাজিয়েছিল ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকা’ (Bengal’s Role in Freedom Struggle) থিমে।
ট্যাবলোর একেবারে সামনের অংশে ছিল সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) বিশাল মূর্তি-যেখানে তাঁকে দেখা যায় ‘আনন্দমঠ’ (Anandamath) লেখায় মগ্ন অবস্থায়। তাঁর পিছনেই স্থান পেয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), মাতঙ্গিনী হাজরা (Matangini Hazra), নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) ও ক্ষুদিরাম বসু (Khudiram Bose)। বিশেষভাবে নজর কাড়ে শ্যামবাজারের বিখ্যাত ঘোড়সওয়ার নেতাজি মূর্তির প্রতিকৃতি এবং ফাঁসির মঞ্চে দৃপ্ত ক্ষুদিরামের ভাস্কর্য।
এছাড়াও ট্যাবলোয় তুলে ধরা হয় দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ (Deshbandhu Chittaranjan Das), ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (Ishwar Chandra Vidyasagar), স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda), ঋষি অরবিন্দ (Sri Aurobindo), ভগিনী নিবেদিতা (Sister Nivedita), মাস্টারদা সূর্য সেন (Masterda Surya Sen), কাজী নজরুল ইসলাম (Kazi Nazrul Islam), বিনয়-বাদল-দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার ও রাসবিহারী বসুদের প্রতিকৃতি। ঐতিহাসিক আলিপুর জেল (Alipore Jail)ও ছিল ট্যাবলোর অংশ।
রেসিডেন্ট কমিশনারের দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব ইনফরমেশন আশিস জানা জানান, “দেশবাসীর সামনে বাংলা ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরাই আমাদের লক্ষ্য।” রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ট্যাবলো বাংলার অস্মিতা নিয়ে এক নীরব কিন্তু স্পষ্ট বার্তা বহন করছে।
