দেশের খবর
গালওয়ান পেরিয়ে বন্ধুত্বের সুর? সাধারণতন্ত্র দিবসে ভারতের দিকে চিনের মৈত্রীর বার্তা
ডিজিটাল ডেস্কঃ ‘বন্ধু, ভালো প্রতিবেশী ও অংশীদার’ (Friend, Good Neighbour, Partner)—এই শব্দগুলিতেই ভারতের ৭৭তম সাধারণতন্ত্র দিবসে (Republic Day) শুভেচ্ছা জানাল চিন। গালওয়ান (Galwan) ও অরুণাচলের মতো সীমান্ত সংঘর্ষের অতীত ভুলে খোদ চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) অভিনন্দন বার্তা পাঠালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আন্তর্জাতিক পরিস্থিতির বদলের প্রেক্ষিতে (Changing Global Order) এই বার্তাকে দিল্লির উদ্দেশে বেজিংয়ের মৈত্রীর সংকেত বলেই দেখছেন কূটনৈতিক মহল।
শি জিনপিংয়ের সংক্ষিপ্ত বার্তায় ভারত-চিন অংশীদারিত্ব (Partnership), পারস্পরিক বিনিময় ও সহযোগিতা (Cooperation) বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত সংক্রান্ত উদ্বেগ (Border Issues) আলোচনার মাধ্যমে সমাধানের ইঙ্গিতও রয়েছে। যদিও বাস্তবে গালওয়ান সংঘাতের পর পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও লাদাখ ও অরুণাচল ঘিরে চিনা আগ্রাসন ভারতের কাছে এখনও বড় উদ্বেগ।
এই কারণেই গত চার বছরে লাদাখে পরিকাঠামো উন্নয়ন (Infrastructure Development) জোরদার করেছে ভারত। উন্নত রাস্তা, টানেল ও সেতুর পাশাপাশি পূর্ব লাদাখের মুধি-নোওমা অঞ্চলে তৈরি হচ্ছে দেশের সর্বোচ্চ বায়ুসেনা ঘাঁটি (Air Force Base), যা আগামী অক্টোবরের মধ্যে চালু হওয়ার কথা।
অন্যদিকে একই দিনে সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানিয়েছে আমেরিকাও (USA)। মার্কিন স্বরাষ্ট্র সচিব মার্কো রুবিও (Marco Rubio) তাঁর বার্তায় প্রতিরক্ষা ও বাণিজ্যে (Defence & Trade) ইন্দো-মার্কিন ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। অভিবাসন নীতি থেকে শুল্কযুদ্ধ (Tariff War) পর্যন্ত নানা চাপের মাঝে চিনের এই সৌহার্দ্যের বার্তা তাই বিশেষ তাৎপর্যপূর্ণ।
