আদালতের চাপের পর ফের চালু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ
Connect with us

ভাইরাল খবর

আদালতের চাপের পর ফের চালু হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ আইনি লড়াই (Legal Battle) এবং কেন্দ্র-রাজ্য (Centre-State) টানাপড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গ (West Bengal)-এ ফের চালু হতে চলেছে ১০০ দিনের কাজ (100 Days Work, NREGA)। প্রশাসনিক সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি থেকে প্রকল্প মাঠে নামতে পারে। রাজ্য পঞ্চায়েত দফতর (Panchayat Department) সমস্ত জেলার (Districts) জন্য ফেব্রুয়ারি-মার্চ মাসের ‘লেবার বাজেট’ (Labour Budget) তৈরি করার নির্দেশ দিয়েছে।

প্রতি জেলার জেলাশাসককে (District Magistrate) চিঠি দিয়ে কমিশনার স্পষ্ট করেছেন, দ্রুত তথ্য সংগ্রহ করে ব্লক স্তরে পরিকল্পনা তৈরি করতে হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে—২০ লক্ষ (20 Lakh) টাকার বেশি কোনও প্রকল্প অনুমোদন হবে না, এক গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat) ১০টির বেশি প্রকল্প চলবে না এবং জেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটরের অনুমোদন বাধ্যতামূলক।

প্রকল্পের ধরনও বদলেছে; স্থায়ী সম্পদ সৃষ্টি না হওয়া কাজ যেমন পুকুর খনন, সেচখাল সংস্কার বা মাটি কাটার মতো কাজ এড়াতে হবে। ২ ফেব্রুয়ারি রাজ্য স্তরে নথিভুক্তি শেষ হওয়ার পরই প্রকল্প কার্যক্রম শুরু হবে। এইবার প্রশাসনিক নজরদারি (Administrative Oversight) কড়া হওয়ায় গ্রামবাংলার শ্রমিকরা (Workers) কত দ্রুত কাজে নামতে পারবে তা এখন দেখার বিষয়।

Continue Reading
Advertisement