এসআইআর ঘিরে চরম অচলাবস্থা! মাইক্রো অবজার্ভারদের ইস্তফায় থমকে শুনানি, ভোগান্তিতে ভোটাররা
Connect with us

ভাইরাল খবর

এসআইআর ঘিরে চরম অচলাবস্থা! মাইক্রো অবজার্ভারদের ইস্তফায় থমকে শুনানি, ভোগান্তিতে ভোটাররা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ফরাক্কায় ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (Special Intensive Revision – SIR in West Bengal) ঘিরে প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে। বিএলও-দের (BLO) গণইস্তফার পর এবার কাজ ছাড়লেন ৯ জন মাইক্রো অবজার্ভার (Micro Observer)। এর জেরে বৃহস্পতিবারও শুনানি প্রক্রিয়া (Hearing Process) শুরু করা সম্ভব হয়নি।

বিডিও (BDO) জুনায়েদ আহমেদ জানান, মাইক্রো অবজার্ভার উপস্থিত না থাকলে এসআইআর সংক্রান্ত শুনানি চালানো যাবে না। ফলে সবচেয়ে বেশি ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ ভোটাররা (Voters)।

এদিকে, বুধবার ফরাক্কা বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় কমিশনের নির্দেশে এফআইআর (FIR) দায়ের হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্থানীয় তৃণমূলের যুবনেতা বলে জানা গিয়েছে। তাঁকে ঝাড়খণ্ড (Jharkhand) থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে (Jangipur Sub-Divisional Court) পেশ করা হবে।

আজ বৃহস্পতিবার ফরাক্কা বিডিও অফিস পরিদর্শনে আসেন জঙ্গিপুরের মহকুমাশাসক (SDO) এস রেড্ডি। অভিযোগ, এসআইআরের নামে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে এবং নির্দেশিকা (Guidelines) ঘনঘন বদলানো হচ্ছে। কখনও অতিরিক্ত তথ্য চাওয়া, কখনও ভুল তথ্যের ভিত্তিতে শুনানির নোটিস—এই পরিস্থিতির প্রতিবাদেই প্রথমে প্রায় ২০০ বিএলও ও পরে ৯ জন মাইক্রো অবজার্ভার ইস্তফা দেন। গোটা ঘটনায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

Advertisement
ads
Continue Reading
Advertisement