সোশাল মিডিয়ায় ছেলে শেখরের ছবি, মাস্কের ভারত যোগে নেটপাড়া তোলপাড়
Connect with us

ভাইরাল খবর

সোশাল মিডিয়ায় ছেলে শেখরের ছবি, মাস্কের ভারত যোগে নেটপাড়া তোলপাড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তিনি বিশ্বের ধনীতম ব্যক্তি (World’s Richest Person), ১৪ সন্তানের জনক এবং টেসলা (Tesla) ও স্পেসএক্স (SpaceX)-এর কর্তা। এলন মাস্ক (Elon Musk) বরাবরই আলোচনায় থাকেন সন্তানদের ব্যতিক্রমী নামকরণ (Naming) নিয়ে। এবার সেই তালিকায় নতুন করে চর্চায় তাঁর ছেলে ‘স্ট্রাইডার শেখর’ (Strider Shekhar)। সম্প্রতি সোশাল মিডিয়ায় (Social Media) শেখরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মাস্ক, যা মুহূর্তে ভাইরাল (Viral) হয়ে যায়।

মাস্ক আগেই জানিয়েছিলেন, ভারতের সঙ্গে ব্যক্তিগত যোগসূত্রের কারণেই ছেলের নাম রেখেছেন ‘শেখর’। একটি পডকাস্টে (Podcast) তিনি জানান, তাঁর পার্টনার শিভন জিলিস (Shivon Zilis) অর্ধেক ভারতীয়। তাঁদের সন্তানের নাম ‘শেখর’ রাখা হয়েছে নোবেলজয়ী (Nobel Laureate) ইন্দো-মার্কিন পদার্থবিদ সুব্র্যাহ্মণ চন্দ্রশেখরের প্রতি শ্রদ্ধা জানিয়ে। উল্লেখ্য, ১৯৮৩ সালে নোবেল পুরস্কার (Nobel Prize) পেয়েছিলেন সুব্র্যাহ্মণ চন্দ্রশেখর।

শেখরের ভারতীয় যোগ এখানেই শেষ নয়। তাঁর মা শিভন জন্মসূত্রে কানাডিয়ান (Canadian) হলেও তাঁর শিকড় ভারতে। শিভনের মা শারদা জিলিস একজন পাঞ্জাবি হিন্দু (Punjabi Hindu)। অর্থাৎ শেখরের দিদিমা ভারতীয়।

ভাইরাল ছবিতে খুদে শেখরকে পিছন দিক থেকে দেখা গেলেও, মাস্কের এই পোস্টেই নতুন করে নেটপাড়ায় (Internet Buzz) শুরু হয়েছে ভারত সংযোগ নিয়ে জোর চর্চা।

Advertisement
ads ads