কোর্টরুমে বিশৃঙ্খলা, এজলাস ছাড়লেন বিচারপতি, পিছোল আইপ্যাক শুনানি
Connect with us

রাজনীতি

কোর্টরুমে বিশৃঙ্খলা, এজলাস ছাড়লেন বিচারপতি, পিছোল আইপ্যাক শুনানি

Dipa Chakraborty

Published

on

Digital Desk: কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আইপ্যাক সংক্রান্ত মামলার (I-PAC Case) শুনানি শুরুর আগেই চরম বিশৃঙ্খলার ছবি সামনে এল। শুক্রবার নির্ধারিত সময়ে মামলাটি উঠতেই কোর্টরুমে (Courtroom) ব্যাপক চিৎকার-চেঁচামেচি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ক্ষোভে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হন বিচারপতি শুভ্রা ঘোষ (Justice Shuvra Ghosh)। ফলে শুনানি পিছিয়ে আগামী ১৪ জানুয়ারি ধার্য করা হয়েছে।

সূত্রের খবর, দুপুরে মামলাটি ওঠার সঙ্গে সঙ্গেই এজলাসে তুমুল হট্টগোল শুরু হয়। বিচারপতি একাধিকবার শান্ত থাকার অনুরোধ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। শেষ পর্যন্ত শুনানি শুরু না করেই এজলাস ত্যাগ করেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Prateek Jain) বাড়ি ও অফিসে তল্লাশি (Search Operation) চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছন এবং নথি নিয়ে যান বলে অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করেই ইডি আদালতের হস্তক্ষেপ চেয়ে হাইকোর্টে আবেদন জানায়।

ইডির অভিযোগ, তল্লাশি চলাকালীন তদন্তে (Investigation) বাধা দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ ইডিকে অভিযোগ লিখিত আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। তবে শুক্রবারের বিশৃঙ্খলার জেরে মামলার শুনানি আপাতত স্থগিত থাকল।

Advertisement
ads
Continue Reading
Advertisement