বাজার দর
ট্রাম্পের পোস্টে মাদুরোর অ্যারেস্ট লুক ভাইরাল, নেটিজেনদের মজা-ঠাট্টায় ‘সোল্ড আউট’ ট্র্যাকস্যুট
ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো (Nicolas Maduro) গ্রেফতার হওয়ার খবর বিশ্বজুড়ে শোরগোল ফেলেছে। তবে তার চেয়েও বেশি আলোচনায় এসেছে তাঁর পোশাক। মার্কিন বাহিনীর অভিযান শেষে স্ত্রী সিলিয়া ফ্লোরেস (Celia Flores) সহ ধরা পড়ার পর মাদুরোকে আমেরিকায় (America) নেওয়া হয়। হাতে হাতকড়া ও চোখে চোখ বাঁধা অবস্থায় মাদুরোকে ধূসর রঙের নাইকি (Nike) টেক ট্র্যাকস্যুটে দেখা যায়।
ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ছবি পোস্ট করতেই ভাইরাল হয়। নেটিজেনরা ট্র্যাকস্যুটকে “সোল্ড আউট” বলে মজা করতে থাকে, যদিও নাইকির ওয়েবসাইটে এখনো জ্যাকেট ও প্যান্ট পাওয়া যাচ্ছে। জ্যাকেটের দাম ১৪০ ডলার, প্যান্ট ১২০ ডলার। মাদুরোর সাইজ ছিল ট্রিপল এক্স এল। চোখে ৬ ডলারের ওয়ানমে (OneMe) স্লিপ মাস্ক, কানে ১১ ডলারের ফ্লিনট্রনিক (Flintronic) অ্যান্টি-নয়েজ ইয়ারপ্রোটেক্টর।
মহামারীর মতো ট্রোল ঝড়ে কেউ লিখেছেন, “এটাই নিখুঁত হ্যালোউইন কস্টিউম।” আর কেউ বলেছেন, “নাইকি ইতিহাসে ঢুকে পড়ল।” মাদুরোর পোশাক-চর্চা নিয়ে কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে তুলনা টানা হচ্ছে।


