“শুধু মুখে বলি না, কাজ করি”! সেতু্র শিল্যানাস মমতার ,নতুন বছরের উপহার রাজ্যবাসীকে
Connect with us

ভাইরাল খবর

“শুধু মুখে বলি না, কাজ করি”! সেতু্র শিল্যানাস মমতার ,নতুন বছরের উপহার রাজ্যবাসীকে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) সোমবার গঙ্গাসাগর (Gangasagar) মুড়িগঙ্গা সেতু (4-lane Muriganga Bridge) শিলান্যাস করেছেন। ৪.৭৫ কিমি দৈর্ঘ্যের চার লেনের এই সেতু নির্মাণে খরচ পড়ছে প্রায় ১,৭০০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী পৌষ সংক্রান্তির আগে মেলা পরিকাঠামো ও নিরাপত্তা খতিয়ে দেখতে সাগরদ্বীপে (Sagar Dweep) পৌঁছান। সরকারি অনুষ্ঠানে প্রকল্প উদ্বোধন এবং মুড়িগঙ্গা সেতুর শিলান্যাস করেন। তিনি বলেন, “আমরা শুধু মুখে বলি না, কাজে দেখাই। এখানকার মানুষের হাজারও প্রতিকূলতা রয়েছে, তাই সেতু নির্মাণ জরুরি।”

সেতু চালু হলে প্রায় ৩ লক্ষ স্থানীয় মানুষের যাতায়াত সুবিধা হবে এবং দেশব্যাপী পর্যটকরা দ্রুত ও নিরাপদে মেলার (Mela) সময় যেতে পারবেন। বর্তমানে পারাপার ভেসেলের (Vessel) উপর নির্ভরশীল, জোয়ার–ভাটার কারণে মাঝেমধ্যেই বিচ্ছিন্ন হয়ে যায়। সেতু তৈরি হলে গঙ্গাসাগরের সঙ্গে মূল ভূখণ্ডের অবিচ্ছিন্ন যোগাযোগ (Uninterrupted Connectivity) নিশ্চিত হবে।

মুখ্যমন্ত্রী মৎস্যজীবী (Fishermen) ও স্থানীয়দের সমস্যা নিয়ে কেন্দ্রকেও নিশানা করেন। তিনি বলেন, “আমরা মানুষদের নিরাপদে ফিরিয়ে আনি, বিজেপি শুধু ভোটের সময় আসে।” সেতু নির্মাণের কাজ আগামী ২-৩ বছরের মধ্যে সম্পন্ন হবে।

Advertisement
ads

প্রকল্পের জন্য কাকদ্বীপে (Kakdwip) ৭.৯৫ একর এবং কচুবেড়িয়ায় (Kochuberia) ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেতুর নকশা দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) বা নিবেদিতা সেতুর আদলে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “গঙ্গাসাগর সেতু রাজ্য সরকারের উপহার, দীর্ঘদিনের মানুষের দাবি পূরণ।”

Continue Reading
Advertisement