ভারতীয় রেল
২০২৭ সালের স্বাধীনতা দিবসে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন, ইঙ্গিত রেলমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘদিন ধরে কার্যত ঠান্ডাঘরে চলে যাওয়া দেশের প্রথম বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্প ফের গতি পাচ্ছে। নতুন বছরের শুরুতেই বড় সুসংবাদ শোনাল কেন্দ্র সরকার। সব কিছু পরিকল্পনা মতো চললে আগামী ২০২৭ সালের ১৫ আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসেই (Independence Day) ট্র্যাকে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন। বৃহস্পতিবার এই ইঙ্গিত দেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে মুম্বই-আহমেদাবাদ (Mumbai-Ahmedabad) ৫০৮ কিলোমিটার দীর্ঘ হাই-স্পিড রেল (High Speed Rail) প্রকল্পের কাজ শুরু হয়। প্রাথমিকভাবে ২০২৩ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি অধিগ্রহণ (land acquisition) সমস্যা ও দু’বছরের কোভিড (Covid-19) বাধায় একাধিকবার ডেডলাইন মিস করে প্রকল্পটি। ফলে খরচ বেড়ে ১.৬ লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে বলে অনুমান।
বর্তমানে ২০২৭ সালের আগস্টকে চূড়ান্ত ডেডলাইন ধরে এগোচ্ছে মোদি সরকার। রেলমন্ত্রী বলেন, “সব ঠিক থাকলে স্বাধীনতা দিবসের আগেই বুলেট ট্রেনের টিকিট কেটে ফেলুন।” যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা না করে তিনি সতর্ক ইঙ্গিতেই বক্তব্য রাখেন।
এই বুলেট ট্রেন ১২টি স্টেশনে (stations) থামবে—গুজরাটে ৯টি ও মহারাষ্ট্রে ৩টি। মুম্বইয়ের স্টেশনটি হবে সম্পূর্ণ ভূগর্ভস্থ (underground)। যাত্রী নিরাপত্তায় ব্যবহার হবে জাপানের শিনকানসেন (Shinkansen) প্রযুক্তি। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন (NHSRCL) জানিয়েছে, ইতিমধ্যেই ৩০০ কিলোমিটার ভায়াডাক্ট (viaduct) তৈরি হয়েছে এবং একাধিক নদীর উপর সেতু নির্মাণ শেষ।


