থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, বিজেপি কর্মী গ্রেফতার নিয়ে বিতর্ক
Connect with us

ভাইরাল খবর

থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, বিজেপি কর্মী গ্রেফতার নিয়ে বিতর্ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য পুলিশের (West Bengal Police – WBP) ভূমিকা নিয়ে ফের সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সকালে সরাসরি নন্দীগ্রাম থানায় (Nandigram Police Station) হাজির হয়ে পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। অভিযোগ, এক বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় (False Case) ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে ‘উন্নয়নের পাঁচালি’ প্রচারের জন্য একটি ট্যাবলো (Tablo) বের করা হয়। একটি টোটোতে ফ্লেক্স (Flex Banner) লাগিয়ে প্রচার চলাকালীন ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই নন্দীগ্রাম থানায় মামলা দায়ের হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে ভেকুটিয়ার মণ্ডল সভাপতির ভাইকে গ্রেফতার করে পুলিশ।

এই গ্রেফতারির প্রতিবাদে থানায় গিয়ে শুভেন্দু অধিকারী পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন। তাঁর দাবি, “টোটোতে কেউ হাত দেয়নি। পুকুরে পড়ে ফ্লেক্স ছিঁড়েছে। অথচ মিথ্যে মামলা দিয়ে বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে।”

Advertisement
ads

অভিযুক্তের পরিবারের আরও অভিযোগ, গ্রেফতারের সময় কেউ পুলিশি পোশাক (Police Uniform) পরেনি, সিভিল ড্রেসে (Civil Dress) এসে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ছিল না বডিক্যাম (Body Camera)। এই ঘটনাকে সরাসরি আইনভঙ্গ (Violation of Law) বলে দাবি করেন শুভেন্দু।

পুলিশকে নিশানা করে বিরোধী দলনেতার কটাক্ষ, তৃণমূল এবং আইপ্যাকের (I-PAC) নির্দেশেই পুলিশ কাজ করছে। তাঁর দাবি, “এপ্রিলের পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না। তখন সব হিসেব হবে।”

যদিও তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় পাল্টা বলেন, “বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে, আর পুলিশ ব্যবস্থা নিলে তাতেই আপত্তি? আইন আইনের পথেই চলবে।”

Advertisement
ads
Continue Reading
Advertisement