দিল্লিতে অপারেশন আঘাত ৩.০, রাতভর তল্লাশিতে গ্রেপ্তার ২৮৫, উদ্ধার অস্ত্র ও মাদক
Connect with us

দেশের খবর

দিল্লিতে অপারেশন আঘাত ৩.০, রাতভর তল্লাশিতে গ্রেপ্তার ২৮৫, উদ্ধার অস্ত্র ও মাদক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইংরেজি নতুন বছরের ঠিক আগে রাজধানী দিল্লিতে বড়সড় নিরাপত্তা অভিযান চালাল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার রাতভর ‘অপারেশন আঘাত ৩.০’ (Operation Aaghat 3.0)-এর আওতায় চিরুনি তল্লাশি চালিয়ে ২৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র (Arms), মাদক (Drugs) ও অবৈধ মদ।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, উৎসবের ভিড়ের মধ্যে অপরাধ প্রতিরোধ (Crime Prevention) করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। অস্ত্র আইন (Arms Act), আবগারি আইন (Excise Act), এনডিপিএস আইন (NDPS Act) ও জুয়া আইন (Gambling Act)-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পাশাপাশি নববর্ষের জমায়েতে সম্ভাব্য অপরাধ ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা (Preventive Action) হিসেবে ৫০৪ জনকে আটক করা হয়েছে।

বিশেষ অভিযান চালিয়ে ১১৬ জন তালিকাভুক্ত দাগি অপরাধী (Listed Criminal) এবং পাঁচজন গাড়ি চোর (Auto-lifter) ধরা পড়েছে। এছাড়াও সম্পত্তি সংক্রান্ত অপরাধে যুক্ত আরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

Advertisement
ads

অভিযানে উদ্ধার হয়েছে ২১টি দেশি পিস্তল (Country-made Pistol), ২০ রাউন্ড তাজা কার্তুজ (Live Ammunition) এবং ২৭টি ধারালো ছুরি। বাজেয়াপ্ত করা হয়েছে মাদকদ্রব্য ও অবৈধ মদের চালান (Illegal Liquor Consignment)। পুলিশের দাবি, উৎসবের আগে বাজারে চোরাচালানের পণ্য ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাই ছিল অপরাধীদের।

শুধু তাই নয়, অভিযান চলাকালীন উদ্ধার হয়েছে ৩১০টি চুরি যাওয়া মোবাইল ফোন (Stolen Mobile Phone), ২৩১টি বাইক এবং একটি গাড়ি। সব মিলিয়ে ১,৩০৬ জনকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির আওতায় আনা হয়েছে।

পুলিশ আধিকারিকদের মতে, নতুন বছরের উৎসবের সময় চুরি-ছিনতাই ও সংগঠিত অপরাধ দমনে এই অভিযান বড় ভূমিকা নেবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement