মেসির আবেগঘন ভিডিওতে যুবভারতীর অনুপস্থিতি, ভারত নিয়ে কী বললেন ‘গোট’
Connect with us

খেলার খবর

মেসির আবেগঘন ভিডিওতে যুবভারতীর অনুপস্থিতি, ভারত নিয়ে কী বললেন ‘গোট’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কলকাতার (Kolkata) ডামাডোল দিয়ে শুরু হলেও, লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের শেষটা হল মুগ্ধতা আর আবেগে ভরা এক বিদায়বার্তায়। হায়দরাবাদ (Hyderabad), দিল্লি (Delhi) ও মুম্বই (Mumbai) মাতানোর পর সফরসূচি আচমকাই দীর্ঘ হয়। শেষ মুহূর্তে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বনতারায় (Vantara)। সেখানকার নানা মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় (Social Media)।

বনতারায় মেসির দেবমূর্তিতে প্রণামের ছবি ছড়িয়ে পড়ে দ্রুত। অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা আম্বানির (Radhika Ambani) আতিথেয়তায় ছিল চমক। একটি সিংহশাবকের নাম রাখা হয় ‘লিওনেল’। বনতারার মন্দিরে হিন্দু রীতি মেনে পুজো দেন আর্জেন্টিনার (Argentina) মহাতারকা। গলায় রুদ্রাক্ষের মালা, মাথা নত করে প্রণাম—সেই ছবিতে সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রড্রিগো ডি’পল (Rodrigo De Paul)।

এরই মাঝে ‘গোট ট্যুর’ (GOAT Tour) শেষে একটি আবেগঘন ভিডিও পোস্ট করেন মেসি। ভিডিওতে রয়েছে কলকাতায় (Kolkata) ৭০ ফুট মূর্তি উন্মোচনের দৃশ্য। তবে চোখে পড়ার মতো বিষয়—যুবভারতী ক্রীড়াঙ্গনে (Yuva Bharati Stadium) তাঁর আগমনের কোনও ফুটেজ সেখানে নেই। বরং হায়দরাবাদ, দিল্লি ও মুম্বইয়ে মঞ্চ মাতানোর নানা মুহূর্ত জায়গা পেয়েছে সেই ভিডিওতে।

 

View this post on Instagram

 

Advertisement
ads

A post shared by Leo Messi (@leomessi)

ভিডিওতে দেখা যায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka), করিনা কাপুর (Kareena Kapoor) ও শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে সাক্ষাতের মুহূর্ত। পাশাপাশি রয়েছে অসংখ্য খুদে ভক্তদের সঙ্গে কাটানো নানা স্মরণীয় সময় (Moments)।

ভিডিওর ক্যাপশনে মেসি লেখেন,
“নমস্তে ইন্ডিয়া! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় আসার অভিজ্ঞতা দারুণ ছিল। এত ভালো অভ্যর্থনা (Welcome), আতিথেয়তা (Hospitality) ও ভালোবাসা পেয়ে আমি কৃতজ্ঞ। আশা করি, ভারতের ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ উজ্জ্বল হবে।”

Advertisement
ads

ভিডিও বার্তায় মেসি বলেন,
“এই ক’দিনে আপনারা আমাদের যে ভালোবাসা দিয়েছেন, তা সত্যিই অসাধারণ। সফরটা খুবই সংক্ষিপ্ত ছিল, কিন্তু অভিজ্ঞতা ছিল দুর্দান্ত। আমি জানতাম, এখানে ভালোবাসা পাব, তবে এতটা পাব ভাবিনি।”

তিনি আরও যোগ করেন,
“আপনারা আমাদের জন্য যা করেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এটা প্রায় পাগলামির মতো (Crazy)। আমরা নিশ্চয়ই আবার ফিরব। হয়তো ম্যাচ খেলতে, হয়তো অন্য কোনও কারণে। কিন্তু আমরা আবার আসব।”

কলকাতা সফরের সূচনালগ্নে বিতর্ক থাকলেও, শেষমেশ ভারতের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তাতেই সফরের ইতি টানলেন ফুটবলের এই মহাতারকা।

Advertisement
ads
Continue Reading
Advertisement