নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ‘মৃত’ দেখেই শ্মশানে তৃণমূল কাউন্সিলর
Connect with us

ভাইরাল খবর

নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ‘মৃত’ দেখেই শ্মশানে তৃণমূল কাউন্সিলর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আজ এসআইআর (SIR)-এ খসড়া ভোটার তালিকা (Draft Voter List) প্রকাশিত হওয়ায় হুগলি জেলার ডানকুনি পৌরসভার (Dankuni Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) কাউন্সিলর (Councillor) সূর্য দে (Surya De)-এর নাম বাদ পড়েছে। তালিকায় তাঁর নামের পাশে লেখা রয়েছে ‘মৃত (Deceased)’, যা দেখে ক্ষোভে ফুঁসতে থাকেন সূর্য।

জীবিত থাকা সত্ত্বেও নিজের নাম মৃত দেখার প্রতিবাদ জানাতে শ্মশানে (Crematorium) পৌঁছে যান তিনি। সূর্য জানান, তিনি চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের (Chanditala Assembly Constituency) বাসিন্দা। তাঁর ক্রমিক নম্বর ৪০ এবং বুথ নম্বর ২২৬। তিনি প্রশ্ন তুলেছেন, “কেন আমার নামের পাশে মৃত লেখা হলো?” এবং নির্বাচন কমিশনকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, “কমিশন আমাকে মৃত দেখিয়েছে, এখানে এসে ওরা আমাকে পুড়িয়ে দিক।”

নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী খসড়া তালিকায় প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত ২৪,১৬,৮৫২ জন, নিখোঁজ ১২,২০,০৩৮ জন, স্থানান্তরিত ১৯,৮৮,৭৬০ জন, ভুয়ো ভোটার ১,৮৩,৩২৮ জন এবং অন্যান্য ৫৭,০০০ জন।

Advertisement
ads

তালিকা অনলাইনে দেখা যাবে eci.gov.in, ceowestbengal.wb.gov.in, এবং ECINET অ্যাপ (App)-এর মাধ্যমে। অফলাইনে খসড়া তালিকা দেখতে চাইলে সংশ্লিষ্ট বিএলও (BLO)-দের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নির্বাচন কমিশনের নির্দেশে স্থানীয় বুথে বিএলওরা (BLOs) বসবেন, যেখানে ভোটাররা খসড়া তালিকা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। আধার কার্ড (Aadhaar Card) সঙ্গে রাখতে হবে।

Continue Reading
Advertisement